খেলা

ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির, কী বললেন মহাতারকা

  • 4:40 pm - July 19, 2026
  • পঠিত হয়েছে:১২৭ বার
মেসি ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুলাই- বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে সতীর্থ, কোচিং স্টাফ এবং সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পুরো দলের একটি ছবি পোস্ট করে তিনি বলেন, শিরোপার চেয়েও বড় অর্জন হলো দীর্ঘ পথচলায় একসঙ্গে থাকা, কঠিন সময় অতিক্রম করা এবং একটি পরিবারের মতো লড়ে যাওয়া।

বার্তায় মেসি লেখেন, এই কয়েক বছরে সবচেয়ে মূল্যবান বিষয় শুধু ট্রফি নয়, বরং পুরো যাত্রাপথ। প্রতিদিন সতীর্থদের সঙ্গে কাটানো সময়, কঠিন মুহূর্তে একসঙ্গে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি কোচিং স্টাফ ও দলের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফল যাই হোক না কেন, এই দল এমন একটি ইতিহাস সৃষ্টি করেছে যা কখনো মুছে যাবে না। শেষে তিনি লেখেন, ‘ভামোস আর্জেন্টিনা!’

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। ওই ম্যাচে দুটি অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি।

ফুটবল বিশ্লেষকদের অনেকের ধারণা, স্পেনের বিপক্ষে এই ম্যাচটিই হতে পারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। অনেকে মনে করছেন, এই টুর্নামেন্টের পর আন্তর্জাতিক ফুটবল থেকেও বিদায় নিতে পারেন আর্জেন্টাইন মহাতারকা। তবে ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য না করে মেসি জানিয়েছেন, তিনি এখন শুধুই বর্তমান নিয়ে ভাবছেন এবং দেশের মানুষকে আনন্দ দিতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় সাফল্য।

বিশ্বকাপের শিরোপার পাশাপাশি ব্যক্তিগত অর্জনের লড়াইয়েও রয়েছেন মেসি। গোল্ডেন বুটের প্রতিযোগিতায় তিনি অন্যতম দাবিদার হলেও তার মূল লক্ষ্য আরেকটি বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নতুন গৌরবের অধ্যায় যোগ করা।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au