বিশ্ব

তৃতীয় তাপপ্রবাহের কবলে স্পেন, ৪৫ ডিগ্রি তাপমাত্রার আশঙ্কায় জারি সর্বোচ্চ সতর্কতা

  • 3:54 pm - July 20, 2026
  • পঠিত হয়েছে:১২৯ বার
তৃতীয় তাপপ্রবাহের কবলে স্পেন।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ জুলাই: চলতি গ্রীষ্মে তৃতীয় দফার তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন। দেশটির রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে বা তা অতিক্রম করতে পারে। একই সময়ে ভয়াবহ দাবানলের ঝুঁকিও বেড়ে যাওয়ায় দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা এএমইটি জানিয়েছে, শনিবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। মঙ্গলবার থেকে তাপপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করবে এবং অন্তত বৃহস্পতিবার পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে থাকলে সোমবারকেও আনুষ্ঠানিক তাপপ্রবাহের সময়সীমার অন্তর্ভুক্ত করা হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর আফ্রিকা থেকে প্রবাহিত উষ্ণ, শুষ্ক ও ধুলাবালুবাহী বায়ু এবং বায়ুমণ্ডলের বিশেষ অবস্থানের কারণে এই তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে শুধু স্পেনের মূল ভূখণ্ডই নয়, বালেয়ারিক দ্বীপপুঞ্জও তীব্র গরমের কবলে পড়বে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আন্দালুসিয়া, এব্রো উপত্যকা, উত্তর-পূর্বাঞ্চল, জেনিল অববাহিকা এবং মায়োর্কার অভ্যন্তরীণ এলাকায় টানা কয়েক দিন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকবে, যা মানুষের স্বাস্থ্যের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করবে।

এএমইটি সতর্ক করে জানিয়েছে, প্রবীণ ব্যক্তি, হৃদ্‌রোগে আক্রান্ত মানুষ, শিশু এবং খোলা জায়গায় কর্মরত শ্রমিকদের জন্য এই তাপপ্রবাহ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, অতিরিক্ত তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের আশঙ্কাও চরম পর্যায়ে পৌঁছেছে। পাহাড়ি এলাকায় শুষ্ক বজ্রপাতের সম্ভাবনা থাকায় নতুন করে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বেড়েছে।

ইতোমধ্যে আরাগনের জারাগোজা প্রদেশের ওরেস এলাকায় ভয়াবহ দাবানলে প্রায় ১৫ হাজার ৪০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে, যা চলতি বছরের সবচেয়ে বড় দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া গুয়াদালাহারার লা মিয়েরলা এলাকায় আরেকটি দাবানলে প্রায় ৬ হাজার হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, গত ১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত স্পেনের গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এটি ২০২৪ সালের একই সময়ের আগের সর্বোচ্চ রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দেশটিতে।

 

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au