খেলা

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মাদ্রিদে চ্যাম্পিয়নদের বরণে লাখো সমর্থকের ঢল

  • 1:03 pm - July 21, 2026
  • পঠিত হয়েছে:১৪৬ বার
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিশ্বচ্যাম্পিয়নরা। বিমানবন্দরে নামার পর অধিনায়ক রদ্রি ট্রফি উঁচিয়ে ধরতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত সমর্থকরা। তার পাশে ছিলেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ান।

বিশ্বচ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে রাজধানী মাদ্রিদজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকেই সমর্থকদের ভিড় বাড়তে থাকে। স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে বিশ্বকাপজয়ী দলকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানাবেন বলে জানিয়েছেন মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেজ-আলমেইদা।

রাজকীয় সংবর্ধনার পর খোলা ছাদের বিশেষ বাসে বিজয় শোভাযাত্রায় অংশ নেবেন ফুটবলাররা। রাজধানীর মনক্লোয়া এলাকা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শেষ হবে ঐতিহ্যবাহী সিবেলেস স্কয়ারে। সেখানে বিশ্বকাপজয়ী দলকে ঘিরে বিশেষ বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। এই চত্বরে স্পেনের জাতীয় দলের বড় সাফল্য উদযাপনের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে।

স্থানীয় প্রশাসনের ধারণা, দ্বিতীয়বারের মতো বিশ্বকাপজয়ী দলকে স্বাগত জানাতে মাদ্রিদে প্রায় ১০ লাখ সমর্থক জড়ো হতে পারেন। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শোভাযাত্রা ও উদযাপন ঘিরে ২ হাজার ৫০ জন পুলিশ সদস্য এবং ৪০০ জন সিভিল গার্ড মোতায়েন করা হয়েছে।

মেয়র আলমেইদা জানিয়েছেন, রোববার রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় উৎসব শুরু হয়েছে। রাতভর আনন্দ উদযাপনের পর সোমবার সকালেও শহরের প্রধান সড়কজুড়ে স্প্যানিশ পতাকা, ব্যানার এবং সমর্থকদের উচ্ছ্বাসে মুখর পরিবেশ দেখা গেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। অতিরিক্ত সময়ের নাটকীয় মুহূর্তে ফেরান তোরেসের একমাত্র গোলে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার বিশ্বকাপ জয়ের পর এটি স্পেনের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা, যা দেশজুড়ে নতুন করে ফুটবল উন্মাদনার সৃষ্টি করেছে।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au