বিশ্ব

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

  • 1:00 pm - July 22, 2026
  • পঠিত হয়েছে:১২৫ বার
ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ। ছবিঃসংগৃহীত

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান আন্দোলন এবং ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যেই তিনি এ অভিযোগ করেন। তবে এ অভিযোগের জবাবে কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত উদ্বেগ নিরসনে সরকার সংসদে বিস্তারিত আলোচনা করতে প্রস্তুত থাকলেও কংগ্রেস ইচ্ছাকৃতভাবে সংসদের বর্ষাকালীন অধিবেশন অচল করার চেষ্টা করছে।

ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করে কংগ্রেস রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। তাঁর ভাষ্য, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা সমাধানের পরিবর্তে তাদের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে ব্যবহার করছে, যা অত্যন্ত দুঃখজনক।

এর আগে সোমবার ‘চলো সংসদ’ কর্মসূচি চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেন। পরে দিল্লি পুলিশ কয়েকজন বিরোধী নেতাকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

নিট-ইউজি পরীক্ষায় কথিত অনিয়ম, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীরা সংসদের দিকে পদযাত্রা করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আন্দোলনকারী ও পুলিশ উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে।

এদিকে আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুককে গত ১৮ জুলাই দিল্লি পুলিশ সফদারজং হাসপাতালে স্থানান্তর করে। তিনি হাসপাতাল থেকেই তাঁর অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। নিট-ইউজি ইস্যু এবং শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

সুত্রঃ ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au