বিশ্ব

‘থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস’, তরুণদের উদ্দেশে ফের ভিডিও বার্তা মোদির

  • 1:19 pm - July 25, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জুলাই: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জি–কে উদ্দেশ করে ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত তার ভিডিওবার্তায় ব্যাপক সাড়া পাওয়ার পর শুক্রবার রাতে ৪০ সেকেন্ডের আরেকটি ভিডিও প্রকাশ করে তিনি তরুণদের অংশগ্রহণ ও মতামতের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও আরও সক্রিয়ভাবে যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

শুক্রবার রাত ১১টার দিকে প্রকাশিত ভিডিওতে নরেন্দ্র মোদি বলেন, “থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস। গতকাল গভীর রাতে আপনাদের সঙ্গে যোগাযোগের সুযোগ হয়েছিল। আপনারা আমার ভিডিও দেখে যেভাবে মতামত ও পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।” তিনি আরও বলেন, এই ভালোবাসা ও যোগাযোগ ভবিষ্যতেও আরও সক্রিয়ভাবে অব্যাহত থাকবে।

ভিডিওটির ক্যাপশনেও তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেখানে উল্লেখ করা হয়, আগের দিনের ভিডিওটি যারা দেখেছেন এবং মূল্যবান পরামর্শ দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানানো হচ্ছে।

বিশ্লেষকদের মতে, নরেন্দ্র মোদি এবার সচেতনভাবেই তার দীর্ঘদিনের পরিচিত সম্বোধন ‘মিত্রো’র পরিবর্তে ইংরেজি শব্দ ‘ফ্রেন্ডস’ ব্যবহার করছেন, যা মূলত নতুন প্রজন্মের সঙ্গে আরও সহজ ও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার কৌশলের অংশ।

এর আগে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্র মোদি মন্ত্রীদেরও সামাজিক যোগাযোগমাধ্যমে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন। বিশেষ করে ইনস্টাগ্রামে রিল তৈরি ও প্রকাশের মাধ্যমে জেন জি–র সঙ্গে সংযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি। সেই পরামর্শ বাস্তবে প্রয়োগ করে নিজেই প্রথমে ভিডিও বার্তা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওতে নরেন্দ্র মোদি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁস ঠেকাতে নতুন আইন আনার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, এ বিষয়ে একটি খসড়া বিল প্রস্তুত হয়েছে, যা মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদে উপস্থাপন করা হবে।

মোদির ওই ঘোষণার পরই দীর্ঘ ২৬ দিনের অনশন ভাঙেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তবে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

এই রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যেই নরেন্দ্র মোদির নতুন ভিডিও বার্তা এবং তরুণদের উদ্দেশে ‘ফ্রেন্ডস’ সম্বোধন ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পর্যবেক্ষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমকে আরও কার্যকরভাবে ব্যবহার করে তরুণ ভোটারদের সঙ্গে সম্পর্ক জোরদারের কৌশলেই এগোচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

এই শাখার আরও খবর

ধর্মেন্দ্রর পদত্যাগের পর কে হচ্ছেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী?

মেলবোর্ন, ২৬ জুলাই:  প্রশ্নপত্র ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে, তা শুক্রবারই স্পষ্ট হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের…

কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছেন এক মাস, যেভাবে উদ্ধার শ্রীলঙ্কার বাবা-ছেলে

মেলবোর্ন, ২৬ জুলাই: বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার দুই নাগরিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ৩৬ দিন…

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au