বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগ

পদত্যাগের আগে তারেক রহমানকে যে তিন শর্ত  দিয়েছিলেন শাহাবুদ্দিন

২০২৩ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনার সরকারের সময় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা শাহাবুদ্দিন, ২০২৬ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পরও নতুন সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখেন।

  • 8:00 pm - July 25, 2026
  • পঠিত হয়েছে:৭০ বার
সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জুলাই: বাংলাদেশের সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনটি শর্ত দিয়েছিলেন এবং সরকার সেগুলো মেনে নিয়েছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২১ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে পদত্যাগের অনুরোধ জানান। সে সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সফরে তুরস্কে অবস্থান করছিলেন। প্রতিবেদনের ভাষ্য, সেনাপ্রধানের অনুপস্থিতিকেই রাজনৈতিকভাবে অনুকূল সময় হিসেবে বিবেচনা করা হয়।

এতে আরও দাবি করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানানোর পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। সেই প্রেক্ষাপটও রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টিকে প্রভাবিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনের দাবি অনুযায়ী, পদত্যাগে সম্মতি দেওয়ার আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনটি শর্ত দেন। তিনি চান, তার বা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি বা দেওয়ানি মামলা করা হবে না, বিদেশ সফরে তার ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না এবং পদত্যাগের পর অন্তত ছয় মাস রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধা বহাল থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এসব শর্ত মেনে নেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনার সরকারের সময় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা শাহাবুদ্দিন, ২০২৬ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পরও নতুন সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখেন। একই সঙ্গে দাবি করা হয়েছে, ক্ষমতা গ্রহণের পরপরই তাকে অপসারণ না করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এ ক্ষেত্রে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এদিকে পাঁচ দিনের তুরস্ক সফর শেষে শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তার সঙ্গে সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেশে ফেরেন। সেনাপ্রধানের স্ত্রী সারাহনাজ কামলিকা জামান এক দিন আগে পৃথকভাবে ঢাকায় ফেরেন।

সূত্র-নর্থইস্ট নিউজ

এই শাখার আরও খবর

ধর্মেন্দ্রর পদত্যাগের পর কে হচ্ছেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী?

মেলবোর্ন, ২৬ জুলাই:  প্রশ্নপত্র ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে, তা শুক্রবারই স্পষ্ট হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের…

কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছেন এক মাস, যেভাবে উদ্ধার শ্রীলঙ্কার বাবা-ছেলে

মেলবোর্ন, ২৬ জুলাই: বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার দুই নাগরিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ৩৬ দিন…

কক্সবাজার সৈকতে ১২ বছরে ডুবে মৃত্যু ৭৬, উদ্ধার ১,০৪৩ পর্যটক

মেলবোর্ন, ২৬ জুলাই: কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। সাগরের লোনাজলে গোসল করছিলেন এক পর্যটক। হঠাৎ স্রোতের টানে তিনি সমুদ্রের গভীরে চলে যান। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক।…

ধানমন্ডির ‘সুধা সদনে’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৬ জুলাই: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শেখ হাসিনার সাবেক বাসভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২২) নামে…

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন

মেলবোর্ন, ২৬ জুলাই: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাসের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন…

এলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

মেলবোর্ন, ২৬ জুলাই: ভালোবাসা, অপেক্ষা ও বিরহের আবেগকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের তৃতীয় প্রকাশনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au