বিশ্ব

সিরিয়ায় দুই বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ৩৫

আহত অন্তত ৩০

  • 12:41 pm - July 26, 2026
  • পঠিত হয়েছে:১১৪ বার
সিরিয়ায় দুই বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ৩৫।

মেলবোর্ন, ২৬ জুলাই: সিরিয়ার রাজধানী দামেস্ক-সংলগ্ন মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনাটি দেইর আল-জোর ও দামেস্ককে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ মহাসড়কের আল-সুখনা ও পালমিরা এলাকার মধ্যবর্তী অংশে ঘটে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানিয়েছে, প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি পূর্ব সিরিয়াকে রাজধানী দামেস্কের সঙ্গে যুক্ত করেছে এবং এটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগপথ।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হোমস সামরিক হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এ কাজে ঘটনাস্থলে একাধিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং অন্য বাসটিতে সাধারণ যাত্রীরা ছিলেন। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, দেইর আল-জোর ও দামেস্ক-এর মধ্যবর্তী এই মহাসড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সড়ক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে এবং জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনাও অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে।

এর আগে গত বছরের অক্টোবরে সিরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদানবিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, বছরের প্রথম নয় মাসেই দেশটিতে ২ হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, সিরিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে সড়ক দুর্ঘটনা। সর্বশেষ এই মর্মান্তিক দুর্ঘটনা দেশটির সড়ক নিরাপত্তা ও অবকাঠামোগত সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au