অস্ট্রেলিয়া

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন

  • 12:55 pm - July 26, 2026
  • পঠিত হয়েছে:৮১৯ বার
জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত। ছবি: ওটিএন বাংলা

মেলবোর্ন, ২৬ জুলাই:

শতদল তালুকদার, সিডনি থেকে

গতকাল শনিবার ২৫ জুলাই ২০২৬, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA)-এর বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting) টুঙ্গাবি কমিউনিটি সেন্টার-এ অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, আর্থিক বিষয়াদি অনুমোদন এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভার শুরুতে বিদায়ী কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে গত বছরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক কার্যক্রম, আর্থিক বিবরণী এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। আলোচনা শেষে উপস্থিত সদস্যদের ভোটে প্রতিবেদনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

পরবর্তীতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে কাজল রায় সভাপতি, ড. সুভাষ চন্দ্র সাহা সহ-সভাপতি, গৌতম দাস (মিঠু) সাধারণ সম্পাদক এবং মলয় সাহা কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নিকেশ নাগ, বিশ্বজিৎ চক্রবর্তী, ড. সজল রায় এবং আকাশ কর।

নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার সমীর সরকার। তাঁকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার পঙ্কজ বাড়ৈ।
সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের মাধ্যমে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে প্রবাসী জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

পাশাপাশি সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের উন্নয়নে সকল সদস্যের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং একটি আরও সমৃদ্ধ, ঐক্যবদ্ধ ও কার্যকর অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

-ওটিএন বাংলা

এই শাখার আরও খবর

সিডনিতে পাঁচতলা থেকে পড়ে কিশোরের মৃত্যু, গ্রাফিতির বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি ভবন থেকে পড়ে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ভবনটিতে গ্রাফিতি করার পরিকল্পনা থেকেই কিশোরটি সেখানে উঠেছিল…

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থী, তদন্তে আসছে জাতিসংঘ

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মবের শিকার শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করতে আগামী মাসে বাংলাদেশে আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

ভেনিস বিয়েনালে মেন্টরশিপে বাংলাদেশি শিল্পী মিতা চৌধুরী

অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ভেনিস বিয়েনালে মেন্টরশিপ কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তঃবিষয়ক শিল্পী মিতা চৌধুরী। ২০২৬ সালের এই বিশেষ মেন্টরশিপের জন্য তাকে নির্বাচিত করেছে…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au