অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ডারউইনে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব তিথি উদযাপন

সৎসঙ্গ ওশেনিয়ার আয়োজনে দিনব্যাপী ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি; অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ভক্ত ও বিশিষ্ট অতিথিদের অংশগ্রহণ

  • 4:45 pm - July 26, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
ডারউইনের গ্রে কমিউনিটি হলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হলো শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব তিথি। ছবি: ওটিএন বাংলা

মেলবোর্ন, ২৬ জুলাই: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনের গ্রে কমিউনিটি হলে শনিবার (২৫ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব তিথি। সৎসঙ্গ ওশেনিয়ার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুল সংখ্যক ভক্ত, অনুরাগী ও সৎসঙ্গপ্রেমী অংশ নেন।

দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় ভোরে উষা কীর্তনের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় প্রাতঃপ্রার্থনা, সৎসঙ্গ অধিবেশন এবং আনুষ্ঠানিক শোভাযাত্রা। দুপুরে চিলড্রেন সৎসঙ্গ, মাতৃসম্মেলন এবং বিকেলে ভক্তিমূলক সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সঙ্গীতাঞ্জলি’ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে প্রধান সৎসঙ্গ অধিবেশন শুরু হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য নিরামিষ প্রসাদ (ভাণ্ডারা) পরিবেশন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় ভোরে উষা কীর্তনের মাধ্যমে। ছবি: ওটিএন বাংলা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্ট সদস্য লুক গসলিং ওএএম, এমপি, পামারস্টনের মেয়র অ্যাথিনা পাসকো-বেল, নাইটক্লিফ ইলেক্টোরেটের প্রতিনিধি এড স্মেট, কাসুয়ারিনা ইলেক্টোরেটের এমএলএ রোডা প্যাটেল, ওয়াঙ্গুরি ইলেক্টোরেটের প্রতিনিধি অলি কার্লসন, হিন্দু সোসাইটি অব নর্দার্ন টেরিটরির (HSNT) সভাপতি কে. কৃষ্ণপ্রদীপ বিজয়ারাঘবন, ইন্ডিয়ান কালচারাল সোসাইটি অব নর্দার্ন টেরিটরির সভাপতি মানিক গৌড়া, পূজা অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন অব নর্দার্ন টেরিটরির (PACANT) সভাপতি স্বাধীন পাল, সাবেক শিক্ষা মন্ত্রী ও ক্যাজুয়ারিয়ানা এলাকার সাবেক এমএলএ লরেন জেন মস, নাইটক্লিফের সাবেক স্পিকার ও সাবেক প্রতিনিধি জেন আগার্ড, জয়া শ্রীনিবাস, সৎসঙ্গ ওশেনিয়া, সিডনির এসপিআর (সহ-প্রতি ঋত্বিক) ড. সুবাস নন্দী, সৎসঙ্গ ওশেনিয়া, পার্থের এসপিআর গুরুচরণ প্রধান এবং সৎসঙ্গ ওশেনিয়া, মেলবোর্নের এসপিআর ধনরাজ ভট্টারাই।

আয়োজকরা জানান, শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনদর্শন মানবপ্রেম, আত্মশুদ্ধি, শৃঙ্খলা ও সম্প্রীতির বার্তা বহন করে। তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং প্রবাসে বসবাসরত ভক্তদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সৎসঙ্গ ওশেনিয়ার আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ভক্ত, অনুরাগী ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতি ছিল উৎসবের অন্যতম আকর্ষণ। ছবি: ওটিএন বাংলা

অনুষ্ঠানটি সৎসঙ্গ ওশেনিয়ার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচারও করা হয়, যার মাধ্যমে বিভিন্ন দেশ ও অঙ্গরাজ্যে অবস্থানরত ভক্তরা ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পান।

প্রবাসে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। তাঁদের মতে, শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান শুধু ভক্তদের এক আন্তরিক ও স্মরণীয় মিলনমেলাই নয়, বরং ভক্তি, সেবা, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য বার্তাবাহক হিসেবে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে।

বক্তারা আরও বলেন, বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক অস্থিরতা, বিভাজন এবং নানা সংকটময় পরিস্থিতিতে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ—মানবপ্রেম, আত্মশুদ্ধি, শৃঙ্খলা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ—অনুসরণ করা আজ অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁরা তাঁর জীবনদর্শনের আলোকে শান্তিপূর্ণ সহাবস্থান, সামাজিক সম্প্রীতি এবং মানবকল্যাণে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এই শাখার আরও খবর

৩৪ লাখ শিশুকে দ্রুত টিকা দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলাদেশে হাম সংক্রমণ অব্যাহত থাকায় আগের টিকাদান কর্মসূচির সময় টিকা না পাওয়া প্রায় ৩৪ লাখ শিশুকে দ্রুত টিকার আওতায় আনার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা…

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি

শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই…

বাংলাদেশে ইসলামপন্থীদের অবস্থান শক্ত হচ্ছে, তারেক রহমান আগুন নিয়ে খেলছেন: সাবেক ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের  সাবেক হাইকমিশনার ভীণা সিক্রি। তাঁর দাবি, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ…

টানা তিন শিরোপার পর কোচিং ছাড়ার ভাবনা ফাগানের

অস্ট্রেলিয়ান ফুটবল লিগ (এএফএল) ক্লাব ব্রিসবেন লায়ন্সকে টানা তৃতীয়বার প্রিমিয়ারশিপ জেতানোর পর ২০২৭ সালে কোচ হিসেবে থাকবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়েছেন ক্রিস ফাগান।…

পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর)…

একদিনে মা-মেয়েসহ সড়কে ঝরল চার প্রাণ, আহত ৩০

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এসব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au