বাংলাদেশ

​সজীব ওয়াজেদ জয়: প্রযুক্তির আলোয় গড়া তারুণ্যের নতুন রাজনৈতিক শক্তি

​---------- মানিক লাল ঘোষ ---------

  • 9:15 pm - July 26, 2026
  • পঠিত হয়েছে:৫৬ বার
​সজীব ওয়াজেদ জয়: প্রযুক্তির আলোয় গড়া তারুণ্যের নতুন রাজনৈতিক শক্তি

মেলবোর্ন, ২৬ জুলাই: একুশ শতকের দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ যখন চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজছিল, ঠিক তখনই প্রযুক্তি ও রাষ্ট্রভাবনার এক দূরদর্শী অভিযাত্রার প্রতীক হয়ে আবির্ভূত হন সজীব ওয়াজেদ জয়। ১৯৭১ সালের ২৭ জুলাই জন্মগ্রহণকারী সজীব ওয়াজেদ জয়ের শৈশব ও কৈশোরের একটি বড় সময় কাটে ভারতে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতার কারণে তিনি বিদেশে আশ্রয় নেন। ভারতের মাটিতেই শুরু হয় তাঁর শৈশবের শিক্ষাজীবন; তিনি ভারতের স্বনামধন্য বোর্ডিং স্কুল—নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ এবং তামিলনাড়ুর পালানি পাহাড়ের কোডাইকানাল ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন।

এরপর তিনি বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া এবং মাতা আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনা। পারিবারিক এই রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের পাশাপাশি তিনি পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টেক্সাস ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

জাতির পিতার এই দৌহিত্র এবং মেধাবী শিক্ষাগত যোগ্যতার অধিকারী জয় এমন একসময়ে দেশের ভবিষ্যতের রূপরেখা এঁকেছিলেন, যা আজ দেশকে একটি আত্মনির্ভরশীল ও আধুনিক রাষ্ট্রে রূপান্তরের পথ দেখাচ্ছে।
​আজকের দিনে দাঁড়িয়ে ডিজিটাল বাংলাদেশ কোনো স্লোগান বা রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি প্রত্যন্ত গ্রামের প্রতিটি প্রান্ত থেকে শুরু করে জাতীয় অর্থনীতি পর্যন্ত প্রতিটি স্তরে দৃশ্যমান একটি বাস্তবতার নাম।

এই মহাযজ্ঞের মূল স্থপতি সজীব ওয়াজেদ জয় ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেটের বিস্তার, ফ্রিল্যান্সারদের জন্য নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ এবং আইটি পার্ক স্থাপনের মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক প্রযুক্তি মানচিত্রে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন। আর এই ডিজিটাল অগ্রযাত্রার শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েই আজ দেশ প্রবেশ করেছে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার দূরদর্শী মিশনে।

প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা, পেপারলেস বা কাগজবিহীন অফিস ব্যবস্থাপনা এবং প্রতিটি নাগরিকের দোরগোড়ায় আধুনিক তথ্যপ্রযুক্তির সুফল পৌঁছে দেওয়ার মাধ্যমে যে স্মার্ট বাংলাদেশের রূপরেখা তিনি এঁকেছেন, তা তরুণ সমাজকে চাকরির পেছনে না ছুটে বরং উদ্যোক্তা হওয়ার সংস্কৃতি গড়ে তুলতে যুগান্তকারী ভূমিকা পালন করছে। মূলত তাঁর হাত ধরেই আজ তথ্যপ্রযুক্তির আলোয় প্রজ্বলিত হচ্ছে আগামীর আধুনিক বাংলা।

রাজনীতির মাঠে সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতি সবসময়ই এক পরিপক্ব, প্রজ্ঞাবান ও সংযত শক্তির বহিঃপ্রকাশ। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে তাঁর সুনির্দিষ্ট কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক পদ না থাকা সত্ত্বেও তিনি দলের নীতিনির্ধারণী পর্যায়, বুদ্ধিবৃত্তিক পরিকল্পনা এবং ক্রান্তিলগ্নে অত্যন্ত প্রভাবশালী ও কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে, মায়ের সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে থেকে দেশকে ডিজিটাল রূপান্তরের দিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক অবৈতনিক উপদেষ্টা’ হিসেবে দায়িত্ব পালন করেন।

এই পদে থেকে তিনি সরাসরি রাষ্ট্রীয় পর্যায়ে নীতিগত সহায়তা প্রদান করে বাংলাদেশকে প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী করার সুদূরপ্রসারী কাজ সফলভাবে পরিচালনা করেছেন। এছাড়া, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সৃষ্ট নজিরবিহীন চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মুখেও তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল অটুট রাখতে এবং দলকে ঘুরে দাঁড়াতে পালন করছেন অগ্রণী ভূমিকা।।

ইতিহাসের এই সংকটময় অধ্যায়ে দাঁড়িয়ে তিনি দলের তৃণমূলকে সংগঠিত করা, অপপ্রচার মোকাবিলা এবং সঠিক তথ্যপ্রবাহ তুলে ধরার মাধ্যমে প্রমাণ করেছেন যে প্রতিকূলতা জয় করে ঘুরে দাঁড়ানোর রাজনৈতিক দূরদর্শিতা তাঁর রয়েছে। মাদার অব হিউম্যানিটি খ্যাত জননেত্রী শেখ হাসিনার আদর্শ ও দিকনির্দেশনাকে সামনে রেখে তিনি পর্দার অন্তরালে থেকে দলের দুর্দিনে নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছেন।

​বাংলাদেশ আওয়ামী লীগ আজ ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ক্রান্তিকালীন বাঁকে দাঁড়িয়ে। ঐতিহ্যবাহী এই দলটিকে বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আরও গতিশীল, সুসংগঠিত এবং আধুনিক করে তোলার ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্ব ও সুচিন্তিত দিকনির্দেশনা অপরিহার্য। আগামী দিনের রাজনীতি পুরোপুরি মেধা, প্রজ্ঞা ও তারুণ্যনির্ভর হওয়ার কোনো বিকল্প নেই। সনাতনী রাজনীতির গণ্ডি পেরিয়ে ডিজিটাল উপায়ে তৃণমূলের সঙ্গে দলের সংযোগ স্থাপন, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাদের প্রাধান্য দেওয়ার পক্ষে তিনি সবসময় জোরালো অবস্থান নিয়েছেন।

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে নতুন আঙ্গিকে পুনর্গঠন করতে এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সুশাসন ও জনকল্যাণমুখী রাজনীতির ধারা ফিরিয়ে আনতে তাঁর এই দূরদর্শী ভূমিকা এক নতুন রাজনৈতিক শক্তির জোগান দিচ্ছে।

​ তাঁর শুভ জন্মদিনে আমাদের প্রত্যাশা—তাঁর এই দূরদর্শী নেতৃত্ব ও তারুণ্যদীপ্ত মনন আরও বহুদূর এগিয়ে নিয়ে যাক প্রিয় বাংলাদেশকে। মায়ের পাশে থেকে, দেশ ও দলের প্রতিটি সংকটে এবং দলের ঘুরে দাঁড়ানোর এই ঐতিহাসিক লড়াইয়ে তাঁর পথচলা হোক আরও দীপ্তিময়। প্রযুক্তির আলোয় গড়া যে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের ভিত্তি তিনি স্থাপন করেছেন, তার ওপর দাঁড়িয়ে আজ আমাদের শপথ—একটি শোষণমুক্ত, আধুনিক, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার।

শুভ জন্মদিন, সজীব ওয়াজেদ জয়!
জয় হোক তারুণ্যের, জয় হোক প্রযুক্তির, জয় হোক বাংলার।

​( মানিক লাল ঘোষ: সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি)

এই শাখার আরও খবর

১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন

মেলবোর্ন, ২৭ জুলাই: প্রায় ১৯ বছর পর আগামী ১ আগস্ট কলকাতায় ফিরছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে পশ্চিমবঙ্গে আবারও মতপ্রকাশের স্বাধীনতা,…

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয় : বাংলাদেশ ব্যাংক

মেলবোর্ন, ২৭ জুলাই: সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা করে কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে কোনো প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখার…

জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে

মেলবোর্ন, ২৭ জুলাই: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের পানির ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ…

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র প্রশংসায় ক্রিস্টোফার নোলান

মেলবোর্ন, ২৭ জুলাই: অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন। তিনি সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র ‘পথের…

চ্যাটজিপিটিতে ‘হেলথ’ ফিচার চালু, মিলবে ব্যক্তি কেন্দ্রিক স্বাস্থ্য সহায়তা

মেলবোর্ন, ২৭ জুলাই: যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটিতে ‘হেলথ’ নামে নতুন একটি ফিচার চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটজিপিটিকে সরাসরি অ্যাপল হেলথ…

শতবর্ষের দুই গাণিতিক রহস্যের সমাধানে ফিল্ডস মেডেল পেলেন দুই চীনা

মেলবোর্ন, ২৭ জুলাই: বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ গণিত সম্মাননা ফিল্ডস মেডেল প্রথমবারের মতো অর্জন করেছেন দুই চীনা গণিতবিদ। তাদের সঙ্গে এ বছরের পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au