বিনোদন

মুক্তির প্রথম সপ্তাহেই শীর্ষে ‘হোপ’

না হং-জিনের ‘হোপ’ বক্স অফিসে নতুন রেকর্ড

বিনোদন

  • 11:35 pm - July 26, 2026
  • পঠিত হয়েছে:১০৫ বার
না হং-জিনের ‘হোপ’ বক্স অফিসে নতুন রেকর্ড। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জুলাই: দক্ষিণ কোরিয়ার বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে নির্মাতা না হং-জিনের বিজ্ঞান কল্পকাহিনি ভিত্তিক সারভাইভাল থ্রিলার ‘হোপ’। দীর্ঘ এক দশক পর নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে ফিরেই আলোচনায় উঠে এসেছেন তিনি। ১৭ থেকে ১৯ জুলাই সপ্তাহান্তে দক্ষিণ কোরিয়ার মোট বক্স অফিস আয়ের ৬৬ দশমিক ৬২ শতাংশ একাই দখল করেছে ‘হোপ’। বক্স অফিস ট্র্যাকিং সেবা কোবিসের তথ্য অনুযায়ী, মাত্র তিন দিনে সিনেমাটি আয় করেছে ১ কোটি ১৩ লাখ মার্কিন ডলার। এ সময়ে ছবিটি দেখেছেন ১৫ লাখ ৪ হাজার ১৯ জন দর্শক।

এ পর্যন্ত সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। ইতোমধ্যে ছবিটি দেখেছেন ২১ লাখ ২৯ হাজার ৭২৩ জন দর্শক।

সিনেমাটির অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক অভিনয় শিল্পীদের উপস্থিতি। এতে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা হোয়াং জং-মিন, জো ইন-সাং ও জং হো-ইয়নের পাশাপাশি অভিনয় করেছেন হলিউড তারকা মাইকেল ফাসবেন্ডার, অ্যালিসিয়া ভিকান্দার, টেলর রাসেল ও ক্যামেরন ব্রিটন। প্রেক্ষাগৃহে মুক্তির আগে গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় ‘হোপ’। পরে নিউইয়র্ক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও এটি সেন্টারপিস চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়।

রহস্য, সহিংসতা ও মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী নির্মাণশৈলীর জন্য পরিচিত না হং-জিন এর আগে ‘দ্য চেজার’, ‘দ্য ইয়েলো সি’ এবং ‘দ্য ওয়েইলিং’ নির্মাণ করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছেন। ২০১৬ সালে ‘দ্য ওয়েইলিং’ মুক্তির পর প্রায় এক দশক নতুন কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেননি তিনি। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে ‘হোপ’, যা মুক্তির পরপরই বাণিজ্যিক সাফল্য এবং দর্শকপ্রিয়তা দুই ক্ষেত্রেই নতুন নজির গড়েছে।

এই শাখার আরও খবর

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au