বিজ্ঞান ও প্রযুক্তি

আন্তর্জাতিক গণিত সম্মেলনে চার গবেষককে সম্মাননা

শতবর্ষের দুই গাণিতিক রহস্যের সমাধানে ফিল্ডস মেডেল পেলেন দুই চীনা

  • 1:41 am - July 27, 2026
  • পঠিত হয়েছে:১১৩ বার
শতবর্ষের দুই গাণিতিক রহস্যের সমাধানে ফিল্ডস মেডেল পেলেন দুই চীনা। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জুলাই: বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ গণিত সম্মাননা ফিল্ডস মেডেল প্রথমবারের মতো অর্জন করেছেন দুই চীনা গণিতবিদ। তাদের সঙ্গে এ বছরের পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন পার্ডন এবং কানাডার জ্যাকব সিমারম্যান। বিজয়ী প্রত্যেকে ১৫ হাজার কানাডীয় ডলার অর্থ পুরস্কার পেয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত সম্মেলনে বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির সময়েও গণিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

৩৫ বছর বয়সী চীনা গণিতবিদ হং ওয়াং এক শতাব্দীরও বেশি সময় ধরে অমীমাংসিত একটি গাণিতিক সমস্যার সমাধান করে ফিল্ডস মেডেল অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। ফিল্ডস মেডেল পাওয়া ইতিহাসে তিনি তৃতীয় নারী।

সহকর্মী জশ জাহলের সঙ্গে মিলে হং ওয়াং ১৯১৭ সালে জাপানি গণিতবিদ সোইচি কাকেয়ার উত্থাপিত একটি বিখ্যাত সমস্যার সমাধান করেন। সমস্যাটি ছিল, একটি পেন্সিলকে সম্পূর্ণ একবার ঘোরাতে সর্বনিম্ন কতটুকু ক্ষেত্রফল প্রয়োজন। তারা ত্রিমাত্রিক স্থানে পেন্সিলের গতিপথ বিশ্লেষণ করে এর সমাধান দেন। গত বছর তাদের গবেষণা প্রকাশিত হয়।

বার্তা সংস্থা এএফপিকে হং ওয়াং বলেন, এ ধরনের সমস্যা বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রেও স্বাভাবিকভাবে দেখা যায়। এ কারণেই এটি গবেষকদের দীর্ঘদিন ধরে আকৃষ্ট করে আসছে। অন্যদিকে, ৩৭ বছর বয়সী চীনা গণিতবিদ ও ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক ইউ দেংও শতবর্ষের পুরোনো আরেকটি গাণিতিক সমস্যার সমাধানের জন্য ফিল্ডস মেডেল পেয়েছেন।

১৯০০ সালে জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্ট ‘হিলবার্টের ষষ্ঠ সমস্যা’ উত্থাপন করেন। এতে অসংখ্য ক্ষুদ্র কণার আচরণ থেকে একটি সামগ্রিক ব্যবস্থার গতিবিধি কীভাবে ব্যাখ্যা করা যায়, সেই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছিল। ইউ দেং গ্যাসের কণার আচরণ বিশ্লেষণের মাধ্যমে এ সমস্যার সমাধান করেন।

পুরস্কার গ্রহণের পর ইউ দেং বলেন, যেসব কিংবদন্তি গণিতবিদকে তিনি সবসময় অনুসরণ করেছেন, তাদের তালিকায় নিজের নাম যুক্ত হওয়া তাঁর জন্য বড় সম্মানের। ফিল্ডস মেডেল প্রতি চার বছর অন্তর ৪০ বছরের কম বয়সী অসাধারণ গণিতবিদদের দেওয়া হয়। গণিতে এটিকে নোবেল পুরস্কারের সমতুল্য সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়।

সুত্র: বিবিসি

এই শাখার আরও খবর

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au