১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন
মেলবোর্ন, ২৭ জুলাই: প্রায় ১৯ বছর পর আগামী ১ আগস্ট কলকাতায় ফিরছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে পশ্চিমবঙ্গে আবারও মতপ্রকাশের স্বাধীনতা,…
মেলবোর্ন, ২৭ জুলাই: অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন। তিনি সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র ‘পথের পাঁচালী’কে ‘অসাধারণ’ ও ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করে জানান, সিনেমাটি তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছে।
সম্প্রতি নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ বিশ্বজুড়ে বক্স অফিসে সাড়া ফেলার মধ্যেই তিনি নিউইয়র্কের বিখ্যাত ‘ক্রাইটেরিয়ন ক্লোজেট’ পরিদর্শন করেন। সেখানে বিশ্বের বিভিন্ন সময়ের ক্লাসিক ও আর্ট-হাউস চলচ্চিত্রের বিশাল সংগ্রহ থেকে নিজের পছন্দের সিনেমা নির্বাচন করেন তিনি।
ক্রাইটেরিয়ন ক্লোজেট হলো ‘দ্য ক্রাইটেরিয়ন কালেকশন’-এর বিশেষ একটি প্রদর্শনী কক্ষ, যেখানে সংরক্ষিত রয়েছে এক হাজারেরও বেশি পুনরুদ্ধার করা ক্লাসিক চলচ্চিত্রের ডিভিডি ও ব্লু-রে সংস্করণ। আমন্ত্রিত নির্মাতা ও অভিনয়শিল্পীরা সেখানে গিয়ে নিজেদের প্রিয় চলচ্চিত্র বেছে নেওয়ার পাশাপাশি সেগুলো নিয়ে মতামতও প্রকাশ করেন।
এই আয়োজনে নোলান প্রথমে ডন সিগেলের ‘দ্য কিলারস’, জন কাসাভেটসের পাঁচটি চলচ্চিত্রের সেট, আল রেইনার্টের ‘ফর অল ম্যানকাইন্ড’, অরসন ওয়েলসের ‘মিস্টার আরকাডিন’ এবং ফ্রিটজ ল্যাংয়ের ‘দ্য টেস্টিমেন্ট অব ডক্টর ম্যাবুস’ নির্বাচন করেন। এরপর তাঁর হাতে ওঠে সত্যজিৎ রায়ের বিখ্যাত ‘অপু ট্রিলজি’র সংগ্রহ।
সত্যজিৎ রায়ের কাজ সম্পর্কে নোলান বলেন, “অপু ট্রিলজির স্রষ্টা সত্যজিৎ রায় ভারত বর্ষের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা। এই ট্রিলজির প্রথম সিনেমা ‘পথের পাঁচালী’ এককথায় অবিশ্বাস্য। এটি আমার মন জয় করে নিয়েছিল। আমি এখনো দ্বিতীয় ও তৃতীয় পর্ব দেখিনি। তাই পুরো গল্পটি শেষ করার জন্য এটি সঙ্গে নিয়ে যেতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত।”
এ ছাড়া ক্রাইটেরিয়ন ক্লোজেট থেকে নোলান আরও বেছে নেন মার্টিন স্করসেসির ‘স্করসেসি শর্টস’ ও ‘ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্ট নং ৩’, স্পাইক লির ‘ম্যালকম এক্স’, ডেভিড লিঞ্চের ‘লস্ট হাইওয়ে’, ‘কাৎসি ট্রিলজি’, রবার্ট অল্টম্যানের ‘দ্য প্লেয়ার’, রিচার্ড লিঙ্কলেটারের ‘বয়হুড’, কার্ল ফ্রাঙ্কলিনের ‘ওয়ান ফলস মুভ’, ক্যারল ব্যালার্ডের ‘দ্য ব্ল্যাক স্ট্যালিয়ন’ এবং অরসন ওয়েলসের ‘সিটিজেন কেইন’।
নোলানের এই মন্তব্যে আবারও আন্তর্জাতিক অঙ্গনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের প্রভাব ও গ্রহণযোগ্যতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তাঁর ‘পথের পাঁচালী’ আজও বিশ্বের শীর্ষ নির্মাতাদের অনুপ্রেরণার অন্যতম উৎস হিসেবে বিবেচিত হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au