যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
মেলবোর্ন, ২৭ জুলাই: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের জনপ্রিয় খাবার উৎসব ‘বাইট অব সিয়াটল’-এ বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি…
মেলবোর্ন, ২৭ জুলাই: আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। বিশ্বের অন্যতম গ্রহণযোগ্য পাসপোর্ট র্যাংকিং হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর সর্বশেষ জুলাই সংস্করণে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ১০০তম থেকে ৯৭তম অবস্থানে উঠে এসেছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকরা এখন বিশ্বের ৩৫টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই, ভিসা অন অ্যারাইভাল অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধায় ভ্রমণ করতে পারবেন।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত এই সূচক অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতিকে আন্তর্জাতিক অঙ্গনে পাসপোর্টের গ্রহণযোগ্যতা বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান এখনও পিছিয়ে রয়েছে।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বার্বাডোস, ভুটান, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কম্বোডিয়া, কোমোরো দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউ, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতুতে আগাম ভিসা ছাড়াই বা সহজ ভিসা সুবিধায় প্রবেশ করতে পারবেন।
হেনলি পাসপোর্ট ইনডেক্স বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টকে ২২৭টি গন্তব্যের বিপরীতে মূল্যায়ন করে। এ মূল্যায়নে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) টিম্যাটিক (Timatic) ডেটাবেস ব্যবহার করা হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সর্বশেষ ভিসানীতির তথ্য সংরক্ষিত থাকে। প্রতি মাসে হালনাগাদ হওয়া এই সূচকে কোনো দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই কতটি গন্তব্যে প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতেই পাসপোর্টের শক্তিমত্তা নির্ধারণ করা হয়। এতে ভিসামুক্ত প্রবেশের পাশাপাশি ভিসা অন অ্যারাইভাল এবং ইটিএ সুবিধাকেও বিবেচনায় নেওয়া হয়।
বিশেষজ্ঞরা বলছেন, র্যাংকিংয়ে উন্নতি ইতিবাচক হলেও বিদেশ ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ প্রবেশনীতি যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দেশেই অন্তত ছয় মাস মেয়াদি পাসপোর্ট, ফিরতি বিমানের টিকিট, হোটেল বুকিং, পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণসহ প্রয়োজনীয় নথি প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। তাই ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা সরকারি অভিবাসন কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au