বাংলাদেশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

  • 9:15 pm - July 27, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পরে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এভাবে।ফাইল ছবি

মেলবোর্ন, ২৭ জুলাই: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় নির্ধারিত দিনে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ২০ জুলাই ফল প্রকাশ করা হচ্ছে না। তবে জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেছিলেন।

এরও আগে, গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। পরে নির্ধারিত সময়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১০ আগস্ট একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

 

এই শাখার আরও খবর

পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে আন্দোলনকারীদের ধরপাকড়ে উদ্বেগ, আইনি সহায়তার ঘোষণা সিজেপির

মেলবোর্ন, ২৭ জুলাই: পশ্চিমবঙ্গ, অসম, বিহারসহ বিভিন্ন রাজ্যে নিট আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি…

নীরব আতঙ্কের বাংলাদেশ: দুই বছরে ২,৯৬৩ হামলা – সংখ্যালঘু নির্যাতন নিয়ে নতুন প্রতিবেদন

মেলবোর্ন, ২৭ জুলাই: বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চিত্র বদলেছে, কিন্তু উদ্বেগ কমেনি। বরং সাম্প্রতিক সময়ে বড় আকারের গণ-সহিংসতার পরিবর্তে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি,…

বিক্ষোভে পেলেট গুলি চালানোর তথ্য মিলল, নির্দেশদাতা নিয়ে বিতর্ক

মেলবোর্ন, ২৭ জুলাই: শিক্ষার্থীদের সংসদ অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছররা গুলি (পেলেট) ব্যবহারের বিষয়টি নিয়ে চলা বিতর্কে নতুন তথ্য সামনে এসেছে। প্রাথমিক তদন্তে জানা…

ভারত বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে

মেলবোর্ন, ২৭ জুলাই: ভারত ধীরে ধীরে বিশ্বের একটি বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতা…

জার্মানিতে অসুস্থতার ছুটি কঠোর করার পরিকল্পনা, গবেষকদের প্রশ্ন: মূল সমস্যার সমাধান হবে তো?

মেলবোর্ন, ২৭ জুলাই:  কর্মীদের অসুস্থতার ছুটির নিয়ম আরও কঠোর করতে যাচ্ছে জার্মান সরকার। তবে গবেষকরা বলছেন, এতে সমস্যার মূল কারণের পরিবর্তে শুধু বাহ্যিক লক্ষণ মোকাবিলার চেষ্টা…

এ শহর গ্রাম ছিল একদিন

মেলবোর্ন, ২৭ জুলাই: এ শহর গ্রাম ছিল একদিন, সময়ের স্রোতে হারালো তার চেনা জমিন। ইট-পাথরের দেয়াল উঠলো ধীরে ধীরে, যেখানে একসময় ছিল শাপলা-শামুক নদীর তীরে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au