রাতের অর্থনীতিতে অস্ট্রেলিয়ার শীর্ষে মেলবোর্ন
মেলবোর্ন, ২৮ জুলাই: অস্ট্রেলিয়ার দুই বড় শহর মেলবোর্ন ও সিডনিকে ঘিরে শ্রেষ্ঠত্বের বিতর্ক বহুদিনের। তবে এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে Measuring the Night-time…
মেলবোর্ন, ২৮ জুলাই: তীব্র গরম ও হিটস্ট্রোকের ঝুঁকি মোকাবিলায় অভিনব এক প্রযুক্তি উন্মোচন করেছে জাপান। ‘ডো হিয়েমন বক্স (Do Hiemon Box)’ নামে এক ব্যক্তির জন্য তৈরি এই বিশেষ কুলিং বুথকে অনেকেই ‘মানব ফ্রিজ’ হিসেবে অভিহিত করছেন। নির্মাতাদের দাবি, এতে মাত্র কয়েক মিনিট অবস্থান করলেই শরীরের তাপমাত্রা দ্রুত কমে আসে এবং গরমজনিত অসুস্থতার ঝুঁকি হ্রাস পায়। জাপানের রেফ্রিজারেশন ও ভেন্ডিং মেশিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসডিআরএস (SDRS) এই ডিভাইসটি তৈরি করেছে। শিল্প সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ট্রাসকো নাকায়ামা (Trusco Nakayama) এটি বাজারজাত করছে।
দেখতে ছোট একটি ধাতব কেবিনের মতো এই বুথে রয়েছে স্বচ্ছ কাচের দরজা ও একটি বসার আসন। ব্যবহারকারী ভেতরে গিয়ে দরজা বন্ধ করে বসলে ঠান্ডা বাতাস স্বয়ংক্রিয়ভাবে শরীরে প্রবাহিত হয়।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বুথের ভেতরের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। পাশাপাশি ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডা বাতাস সরাসরি মাথা, ঘাড়, কাঁধ ও পিঠে প্রবাহিত হয়। এতে প্রায় পাঁচ মিনিটের মধ্যেই শরীরে শীতল অনুভূতি তৈরি হয়। আর ১০ মিনিট ব্যবহার করলে শরীরের তাপমাত্রা কমে গিয়ে গরমে ক্লান্তি ও হিট এক্সহসশনের উপসর্গও কিছুটা কমতে পারে।
ডিভাইসটিতে তিন ধরনের কুলিং মোড রয়েছে। নিরাপত্তার জন্য টানা ২০ মিনিট ব্যবহার হলে এটি স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যায়, যাতে অতিরিক্ত ঠান্ডায় ব্যবহারকারী অসুস্থ না হন।
প্রতিষ্ঠানটির মতে, নির্মাণ শ্রমিক, কারখানার কর্মী, গুদাম শ্রমিক এবং খোলা আকাশের নিচে বিভিন্ন অনুষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য এই কুলিং বুথ বিশেষভাবে উপযোগী। এটি স্থায়ীভাবে বসানোর প্রয়োজন নেই। ঘরের ভেতরে বা বাইরে ব্যবহার করা যায় এবং চাকার সাহায্যে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া সম্ভব।
এছাড়া এই বুথে বিদ্যুৎ খরচও তুলনামূলক কম। নির্মাতাদের দাবি, এটি সাধারণ স্পট এয়ার কন্ডিশনারের তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ ব্যবহার করে। প্রযুক্তি পণ্যটি মূলত ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা, গুদাম ও নির্মাণ প্রকল্পের জন্য তৈরি করা হয়েছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য এটি বাজারে আনা হচ্ছে না। তবে এই আধুনিক কুলিং প্রযুক্তির দামও কম নয়। ডো হিয়েমন বক্সের একটি স্ট্যান্ডার্ড ইউনিটের মূল্য ১৫ লাখ জাপানি ইয়েন।
সুত্রঃ ইন্ডিয়া টুডে
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au