বিশ্ব

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া

  • 3:44 am - July 28, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জুলাই: কাস্পিয়ান সাগরে ইরানের একটি বেসামরিক জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার কঠোর প্রতিক্রিয়া প্রত্যাশা করেছে তেহরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, রুশ জলসীমার ভেতরে সংঘটিত এ হামলা একটি ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ এবং এ বিষয়ে মস্কোর দৃঢ় অবস্থান নেওয়া উচিত।

সোমবার (২৭ জুলাই) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে জালালি বলেন, হামলার শিকার ‘আন্না’ নামের জাহাজটি সম্পূর্ণ বেসামরিক ছিল এবং এতে কোনো ধরনের সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল না।

তিনি জানান, এ হামলায় একজন ইরানি নাগরিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, হামলার পর রাশিয়ার আস্ত্রাখান শহরে অবস্থিত ইরানের কনস্যুলেট রুশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনাস্থল থেকে ইরানি নাবিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।

জালালির ভাষ্য অনুযায়ী, রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে টেলিফোনে এ ঘটনাকে কেন্দ্র করেই বিস্তারিত আলোচনা হয়।

তিনি বলেন, ওই আলাপে আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন, এ হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে সিদ্ধান্ত দেশটির সর্বোচ্চ নেতৃত্ব গ্রহণ করবে।

জালালি আরও জানান, ‘আন্না’ জাহাজটি ভলগা নদীর প্রবেশমুখ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বৈরী আবহাওয়া কেটে যাওয়ার অপেক্ষায় নোঙর করে ছিল। এ সময় ইউক্রেনের একটি ড্রোন জাহাজটিতে হামলা চালায়।

রাশিয়ার আঞ্চলিক জলসীমার ভেতরে এ হামলার পর মস্কোর পাল্টা প্রতিক্রিয়া জানানো উচিত কি না, এমন প্রশ্নের জবাবে জালালি বলেন, এমন প্রত্যাশা সম্পূর্ণ যৌক্তিক।

তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে রাশিয়া এ অপরাধমূলক হামলার ঘটনায় গুরুত্বের সঙ্গে এবং কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে বলে ইরান আশা করছে।

এই শাখার আরও খবর

অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর

মেলবোর্ন, ২৮ জুলাই: বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন। ফুটবলের পাশাপাশি অভিনয় জগতেও অভিষেক হতে যাচ্ছে এই পর্তুগিজ…

রপ্তানি বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফ

মেলবোর্ন, ২৮ জুলাই: রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ সহজ করতে বুথ ভাড়া সম্পূর্ণ মওকুফের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র…

রাতের অর্থনীতিতে অস্ট্রেলিয়ার শীর্ষে মেলবোর্ন

মেলবোর্ন, ২৮ জুলাই: অস্ট্রেলিয়ার দুই বড় শহর মেলবোর্ন ও সিডনিকে ঘিরে শ্রেষ্ঠত্বের বিতর্ক বহুদিনের। তবে এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে Measuring the Night-time…

প্রচণ্ড গরমে স্বস্তি দেবে ‘মানব ফ্রিজ’, নতুন প্রযুক্তি উন্মোচন করল জাপান

মেলবোর্ন, ২৮ জুলাই: তীব্র গরম ও হিটস্ট্রোকের ঝুঁকি মোকাবিলায় অভিনব এক প্রযুক্তি উন্মোচন করেছে জাপান। ‘ডো হিয়েমন বক্স (Do Hiemon Box)’ নামে এক ব্যক্তির জন্য…

জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক মাহবুব উল্লাহ

মেলবোর্ন, ২৮ জুলাই: বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা…

সিডনি বিমানবন্দরে গ্রেপ্তার চীনা নাগরিক, ২০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ

মেলবোর্ন, ২৮ জুলাই: অস্ট্রেলিয়ায় এক কমনওয়েলথ সরকারি কর্মকর্তাকে ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার ঘুষ দেওয়ার অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি চায়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au