Uncategorized

এবার ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

  • 1:42 pm - July 28, 2026
  • পঠিত হয়েছে:১৮৩ বার
এবার ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জুলাই: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসক (ডিসি) ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাঁদের প্রায় সবাই ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

এর আগে সম্প্রতি তিন দফায় পুলিশের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তাঁরাও আওয়ামী লীগ সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

যাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তাঁরা হলেন: মাজেদুর রহমান খান, আবুল ফজল মীর, আসলাম হোসেন, মঈনউল ইসলাম, মোহাম্মদ দাউদুল ইসলাম, মো. শাহরিয়ার, কাজী আবু তাহের, এ জেড এম নুরুল হক, মো. মিজানুর রহমান, মোহাম্মদ ইলিয়াস হোসেন, এ কে এম মামুনুর রশিদ, অঞ্জন চন্দ্র পাল, কামাল হোসেন, মোহাম্মদ আব্দুল আহাদ, মো. জসিম উদ্দিন, সরোজ কুমার নাথ, মো. শহিদুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান, এস এম অজিউর রহমান, মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, মতিউল ইসলাম চৌধুরী, নাজিয়া শিরিন, সুলতানা পারভীন, আনার কলি মাহবুব, মোহাম্মদ হেলাল হোসেন, সৈয়দা ফারহানা কাইনাইন, সারওয়ার মুর্শেদ চৌধুরী, মাহমুদুল কবীর মুরাদ, আলী আকবর, এস এম আব্দুল কাদের, এস এম ফেরদৌস এবং গোপাল চন্দ্র দাশ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করায় সরকারি চাকরি আইন অনুযায়ী তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তবে বিধি অনুযায়ী তাঁরা অবসরজনিত সব সুবিধা পাবেন।

উল্লেখ্য, সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী, কোনো কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে সরকার জনস্বার্থে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

প্রসঙ্গত, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বিএনপিসহ ১৮-দলীয় জোটের বর্জনের মুখে অনুষ্ঠিত হয়। আর ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার অভিযোগ ওঠে। বিরোধী দলগুলো ওই নির্বাচনকে ‘রাতের ভোট’ হিসেবে অভিহিত করে।

সুত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার (২৭ সেপ্টেম্বর)…

যুদ্ধ শুরু হলে ভারত মহাসাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরসহ বিভিন্ন আন্তর্জাতিক জলপথে মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড…

এথেন্সে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দোতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন…

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

ঢাকার মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুই থেকে আড়াইশো মানুষের একটি…

চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক…

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au