বাংলাদেশ

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন

  • 3:31 pm - July 28, 2026
  • পঠিত হয়েছে:২০৫ বার
নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করা এবং গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার।

মেলবোর্ন, ২৮ জুলাই: দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, প্রযুক্তিনির্ভর এবং কার্যকর করতে আগামী ১ আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন এই নির্দেশনা অনুযায়ী, জিপিএস সংযুক্ত না থাকলে কোনো গণপরিবহন নতুন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়নের অনুমোদন পাবে না।

মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করা এবং গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনের আলোকে আগামী ১ আগস্ট থেকে নতুন বিধান কার্যকর হবে।

বিআরটিএ জানিয়েছে, ১ আগস্ট থেকে যেসব গণপরিবহনের নতুন রেজিস্ট্রেশন করা হবে কিংবা যেসব যানবাহনের ফিটনেস সনদ নবায়ন করা হবে, সেসব ক্ষেত্রে জিপিএস ডিভাইস সংযুক্তির প্রমাণপত্র সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে জমা দিতে হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে জিপিএস ডিভাইসটি সচল রয়েছে কি না, সেটিও প্রদর্শন করতে হবে।

সংস্থাটি আরও জানায়, জিপিএস ডিভাইসের নির্ধারিত কারিগরি মান ও স্পেসিফিকেশন বিআরটিএর সব আঞ্চলিক কার্যালয় এবং সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত মান অনুযায়ী ডিভাইস স্থাপন করা হয়েছে কি না, তা যাচাই করেই পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুসারে সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে। অর্থাৎ নতুন নিয়ম কার্যকর হওয়ার পর জিপিএস ছাড়া কোনো গণপরিবহন এ দুটি গুরুত্বপূর্ণ সেবা পাবে না।

বিআরটিএর মতে, জিপিএস প্রযুক্তি চালুর ফলে গণপরিবহনের অবস্থান তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে যানবাহনের চলাচল তদারকি, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, দুর্ঘটনা তদন্ত, রুট ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ সহজ হবে। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন নির্দেশনা বাস্তবায়নে সব পরিবহন মালিক, অপারেটর ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বিআরটিএ। সংস্থাটি আশা করছে, জিপিএস প্রযুক্তির বাধ্যতামূলক ব্যবহার দেশের গণপরিবহন ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা, জবাবদিহি এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

এই শাখার আরও খবর

মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা

লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বন্ধুত্বও ফুটবলবিশ্বে বেশ আলোচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় গড়ে উঠেছিল তাদের দারুণ…

রাজনীতি থেকে সংসার, রহস্যমানবী বাঁধনকে নিয়ে কেন এত বিতর্ক?

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়…

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, অভিভাবক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au