বিশ্ব

জাপানে শক্তিশালী ভূমিকম্প, শপিং মলের একাংশ ধস; বহু মানুষ আটকা

  • 12:38 am - July 29, 2026
  • পঠিত হয়েছে:১৬১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জুলাই: জাপানে শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল শপিং মলের একাংশ ধসে পড়েছে। এতে মলটির ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় বহু মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ভবনে আগুন লাগার ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থার (জেএমএ) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৬ দশমিক ৮ বলে জানিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি বলেন, আহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও নিরূপণ করা হচ্ছে। তবে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় আহত হওয়া, অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া, সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়া এবং ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।

সরকারি সংবাদমাধ্যম প্রচারিত ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের পর দেশটির প্রধান দ্বীপ কিউশুর বিভিন্ন স্থানে আগুন লাগে। কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং বিভিন্ন সড়কে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।

তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১২টি বাড়ি ধসে পড়েছে।

শপিং মলে আটকা বহু মানুষ

ফায়ার সার্ভিস জানিয়েছে, কাশিমা শহরের একটি বহুতল শপিং মলের দ্বিতীয় তলার একাংশ ধসে পড়ায় ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

এর আগে পুলিশ জানায়, কাশিমার একটি শপিং মল থেকে বিস্ফোরণের মতো শব্দ শোনার খবর পেয়েছিল তারা। তবে তখন কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সুনামি সতর্কতা প্রত্যাহার

ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। তবে কয়েক ঘণ্টা পর পরিস্থিতি পর্যালোচনা করে সতর্কতা প্রত্যাহার করে জাপানের কর্তৃপক্ষ।

সূত্র: সিবিএস, এনএইচকে

 

এই শাখার আরও খবর

চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিও গুড়িয়ে দিল বিএনপির নেতাকর্মীরা

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগ্রিনি…

৩৪ লাখ শিশুকে দ্রুত টিকা দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলাদেশে হাম সংক্রমণ অব্যাহত থাকায় আগের টিকাদান কর্মসূচির সময় টিকা না পাওয়া প্রায় ৩৪ লাখ শিশুকে দ্রুত টিকার আওতায় আনার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা…

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি

শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই…

বাংলাদেশে ইসলামপন্থীদের অবস্থান শক্ত হচ্ছে, তারেক রহমান আগুন নিয়ে খেলছেন: সাবেক ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের  সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। তাঁর দাবি, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ…

টানা তিন শিরোপার পর কোচিং ছাড়ার ভাবনা ফাগানের

অস্ট্রেলিয়ান ফুটবল লিগ (এএফএল) ক্লাব ব্রিসবেন লায়ন্সকে টানা তৃতীয়বার প্রিমিয়ারশিপ জেতানোর পর ২০২৭ সালে কোচ হিসেবে থাকবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়েছেন ক্রিস ফাগান।…

পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au