লখনউয়ে ৭ তলা থেকে পড়ে বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু
মেলবোর্ন, ২৯ জুলাই: ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে একটি বহুতল ভবনের সপ্তম তলা থেকে পড়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা ও উত্তর প্রদেশ সরকারের…
মেলবোর্ন, ২৯ জুলাই: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার পাশাপাশি সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে শহরের সার্কিট হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, দলের ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে পৌঁছালে তাদের বহরে অতর্কিত হামলা চালানো হয়। হামলায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের একাধিক নেতাকর্মী আহত হন।
তিনি অভিযোগ করেন, হামলায় শুধু নেতাকর্মীরাই নন, ঘটনাস্থলে দায়িত্ব পালনরত সাংবাদিকরাও হামলার শিকার হন। তাদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং আতঙ্কের সৃষ্টি করা হয়।
সালেহ উদ্দিন সিফাত আরও দাবি করেন, এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাসকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে গিয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা গাড়িটি ব্যাপকভাবে ভাঙচুর করার পাশাপাশি ভেতরে থাকা মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, “সন্ত্রাসীরা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা শুধু গাড়ি ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, বরং মিডিয়া টিমের মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে গেছে। গাড়ি ভাঙচুরের একটি ভিডিও আমাদের হাতে এসেছে।”
এনসিপির পক্ষ থেকে হামলার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করা হলেও এ বিষয়ে বিএনপির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
হামলার ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিপি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au