বাংলাদেশ

দাম বাড়ানোর একদিন পরই দেশের বাজারে স্বর্ণের দাম কমল

  • 6:41 pm - July 29, 2026
  • পঠিত হয়েছে:৪৩ বার
দাম বাড়ানোর একদিন পরই দেশের বাজারে স্বর্ণের দাম কমল।

মেলবোর্ন, ২৯ জুলাই:  বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম বাড়ানোর মাত্র একদিনের মাথায় আবার তা কমিয়েছে। মঙ্গলবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

মঙ্গলবার সকালে প্রকাশিত বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ক্যারেট স্বর্ণের দাম কমে হয়েছে প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমিয়ে প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব স্বর্ণালয়ে এই নতুন দাম কার্যকর থাকবে। তবে গয়নার নকশাভেদে মেকিং চার্জ ভিন্ন হতে পারে। সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলংকার কেনাবেচা ও বিনিময়ের ক্ষেত্রে মেকিং চার্জ, ভ্যাট এবং পাথরের মূল্য সমন্বয় সংক্রান্ত বিদ্যমান নিয়ম অপরিবর্তিত থাকবে।

এর আগে সোমবার বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল। চলতি বছরের ২৯ জানুয়ারি দেশে ২২ ক্যারেট স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়, যখন এক দফায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে প্রতি ভরির দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা করা হয়।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও এই মূল্য সমন্বয় করা হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার–সংক্রান্ত নীতিনির্ধারণী বৈঠকের সিদ্ধান্তের আগে মার্কিন ডলারের দর শক্তিশালী হওয়ায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে।

মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ১০টা ২০ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ২১ দশমিক ১৮ মার্কিন ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারসের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২১ দশমিক ৫০ মার্কিন ডলারে দাঁড়ায়। স্পট মার্কেটে রুপার দামও ২ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭ দশমিক ২১ মার্কিন ডলারে নেমে এসেছে।

সর্বশেষ মূল্য সমন্বয়ের মাধ্যমে চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত মোট ৯৬ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৪৭ বার দাম বেড়েছে এবং ৪৯ বার কমেছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার অলংকারের দাম কমিয়ে প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপার দাম কমে হয়েছে প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম কমিয়ে প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকা করা হয়েছে।

এই শাখার আরও খবর

গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

মেলবোর্ন, ৩০ জুলাই: শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)…

পুলিশের বাধায় হবিগঞ্জ যেতে পারেননি এনসিপি নেতারা

মেলবোর্ন, ৩০ জুলাই:হবিগঞ্জে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বাধার মুখে পড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। পরে হবিগঞ্জ সীমান্তেও…

ইরানকে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

মেলবোর্ন, ৩০ জুলাই: মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের…

২০৩৬ সালে টাকার মূল্য থাকবে না? এআই নিয়ে ইলন মাস্কের বিস্ময়কর ভবিষ্যদ্বাণী

মেলবোর্ন, ২৯ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক দাবি করেছেন, আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটের অগ্রগতির ফলে প্রচলিত অর্থব্যবস্থার…

‘দ্য ওডিসি’তে কে কত পারিশ্রমিক নিয়েছেন

মেলবোর্ন, ৩০ জুলাই: পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ বিশ্বজুড়ে বক্স অফিসে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমাটি মুক্তির পর…

আত্মহত্যার আগের দিন থানায় গিয়েছিলেন মা, সমুদ্রে মিলল মা-মেয়ের মরদেহ

মেলবোর্ন, ৩০ জুলাই: অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য দক্ষিণ অস্ট্রেলিয়ায় এক হৃদয়বিদারক ঘটনায় দুই শিশুসন্তানকে নিয়ে আত্মহত্যার সন্দেহে থাকা এক মা ঘটনার আগের দিনই স্থানীয় থানায় গিয়েছিলেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au