গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী
মেলবোর্ন, ৩০ জুলাই: শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)…
মেলবোর্ন, ২৯ জুলাই: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার বিকেল প্রায় পাঁচটার দিকে ঘণ্টাখানেক ধরে পুলিশ ও নেতাদের মধ্যে বাক্বিতণ্ডার পর তাঁরা যাত্রা শুরু করেন। হবিগঞ্জে পৌঁছে তাঁদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
এর আগে বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা–কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ।
গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাসনাত আবদুল্লাহ এক পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, নিরাপত্তার জন্য হুমকি কারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন তাঁদের যাত্রা আটকে দেওয়া হচ্ছে। তিনি আরও প্রশ্ন করেন, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি থাকলেও শ্রীমঙ্গলে তাঁদের আটকে রাখার আইনগত ভিত্তি কী।
জবাবে পুলিশের এক সদস্যকে বলতে শোনা যায়, নেতারা প্রশাসনের নির্ধারিত সীমানা অতিক্রম করলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এর প্রতিক্রিয়ায় হাসনাত আবদুল্লাহ বলেন, প্রশাসন নিরাপত্তা দিতে পারলে দেবে, না পারলে তাঁরা নিজেদের দায়িত্বে গন্তব্যে যাবেন।

চা–কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে পুলিশের ব্যারিকেড।ছবি: সংগৃহীত
এনসিপির অভিযোগ, হবিগঞ্জের উদ্দেশে যাত্রাকালে পুলিশ তাঁদের সামনে এগোতে নিরুৎসাহিত করে। এ কারণে নেতা-কর্মীদের গাড়িবহর কিছু সময় চা–কন্যা ভাস্কর্যের সামনে অবস্থান নেয়।
এ সময় সারজিস আলম অভিযোগ করেন, ১৪৪ ধারা জারি থাকা এলাকার কাছেও না গেলেও তাঁদের আটকে দেওয়া হয়েছে এবং প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে।
এর আগে হবিগঞ্জ পৌর শহরে বুধবার বেলা তিনটায় সমাবেশের ঘোষণা দিয়েছিল এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। পরে সমাবেশের পরিবর্তে সেখানে সংবাদ সম্মেলন করার ঘোষণা দেয় এনসিপি।
এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au