বাংলাদেশ

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৩ জনের প্রাণহানি

  • 1:42 am - July 30, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার
ডেঙ্গু রোগের বাহক এডিস মশাছবি: রয়টার্স

মেলবোর্ন, ৩০ জুলাই: দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। সর্বশেষ মৃত ব্যক্তিরা বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বাসিন্দা। টানা পাঁচ দিন ধরে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫৩৪ জন ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৬৯০ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৩১ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে, যা ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকা। একই সময়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় নতুন ভর্তি হয়েছেন ১২১ জন।

মাসভিত্তিক হিসাবে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে এ পর্যন্ত ৩২ জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে।

এলাকাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ছয়জন করে, খুলনায় ছয়জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে তিনজন, রংপুরে একজন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে সাধারণত বর্ষা মৌসুমে, বিশেষ করে জুলাই থেকে অক্টোবরের মধ্যে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়। বৃষ্টির পানিতে জমে থাকা ছোট ছোট জলাধার এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে অস্বাভাবিক আবহাওয়া, দীর্ঘস্থায়ী উষ্ণতা এবং দ্রুত নগরায়ণের প্রভাবে ডেঙ্গুর মৌসুমি ধারা বদলে যাচ্ছে। ফলে সংক্রমণ আগেই শুরু হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে স্থায়ী হচ্ছে।

 

এই শাখার আরও খবর

আসন্ন বড় খাদ্য সংকটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। যুদ্ধ, জ্বালানি ও সার সরবরাহে চাপ,…

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

হবিগঞ্জের চুনারুঘাট থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের…

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ছেলে হত্যার ৫০ দিনের মাথায় তার বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে মাগরিবের…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

অস্ট্রেলিয়ার বাড়ি নিয়ে দ্বন্দ্ব, ভাঙল ফারুকী-তিশার সংসার?

শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসারে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা একটি বাড়ি বিক্রি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ও তারেকের ভারত সফর কি একই সূত্রে গাঁথা?

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি এবং বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নতুন করে জটিল হয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au