বাংলাদেশ

কেন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ভারতীয় রুপিতে নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে রাশিয়া

  • 6:32 pm - July 30, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
কেন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ভারতীয় রুপিতে নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে রাশিয়া। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩০ জুলাই:  পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক অর্থ লেনদেনে সৃষ্ট জটিলতা মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে রাশিয়া। একই সঙ্গে দুই দেশের মধ্যে সরাসরি ব্যাংকিং সংযোগ পুনঃস্থাপনের উদ্যোগও আবার সামনে এনেছে মস্কো। বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমবে এবং নিষেধাজ্ঞার কারণে আটকে থাকা লেনদেনের জন্য একটি বিকল্প ব্যবস্থা তৈরি হবে।

বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে, রাশিয়ার দেওয়া এসব প্রস্তাব আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা কমিশনের বৈঠকে আলোচনা করা হবে। এর আগে বাংলাদেশের অবস্থান চূড়ান্ত করতে একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ব্যাংকগুলো আন্তর্জাতিক অর্থ লেনদেন ব্যবস্থায় বড় ধরনের বাধার মুখে পড়ে। এর পর থেকেই চীন, তুরস্কসহ বিভিন্ন দেশের সঙ্গে স্থানীয় মুদ্রায় বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে মস্কো। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের সঙ্গেও ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে দেশটি।

রাশিয়ার এই প্রস্তাবের অন্যতম কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ঋণ পরিশোধে দীর্ঘদিন ধরে চলমান জটিলতা। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ব্যাংকগুলোতে অর্থ পাঠানো সম্ভব না হওয়ায় ঋণের কিস্তি পরিশোধে সমস্যায় পড়েছে বাংলাদেশ।

এর আগে চীনা ইউয়ানে ঋণের অর্থ পরিশোধের একটি প্রস্তাব বিবেচনায় আনা হয়েছিল। তবে সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর উদ্বেগের কারণে সেই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

বর্তমানে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে বাংলাদেশ সোনালী ব্যাংকে রাশিয়ার নামে খোলা একটি হিসাবে ঋণের কিস্তির অর্থ জমা রাখছে। কিন্তু সেই অর্থ এখনো রাশিয়ায় স্থানান্তর করা যায়নি। ফলে কয়েক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ পরিশোধ অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।

এর আগে বাংলাদেশ জমা হওয়া অর্থ দেশের বিভিন্ন বিনিয়োগ প্রকল্পে ব্যবহারের প্রস্তাব দিলেও তাতে সম্মতি দেয়নি রাশিয়া।

এদিকে বাংলাদেশে একটি রুশ ব্যাংকের শাখা স্থাপনের প্রস্তাবও আবার নতুন করে উত্থাপন করেছে মস্কো। আওয়ামী লীগ সরকারের আমলে প্রথম এই প্রস্তাব দেওয়া হয়েছিল। সে সময় বাংলাদেশ ব্যাংক বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত চাইলেও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

অর্থনীতিবিদদের মতে, ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির ব্যবস্থা চালু হলে দুই দেশের বাণিজ্যিক লেনদেন সহজ হতে পারে এবং নিষেধাজ্ঞাজনিত জটিলতা অনেকটাই কমবে। তবে এ ধরনের ব্যবস্থা কার্যকর করতে বাংলাদেশকে আর্থিক, কূটনৈতিক ও আইনি দিকগুলো সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে।

এই শাখার আরও খবর

চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিও গুড়িয়ে দিল বিএনপির নেতাকর্মীরা

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগ্রিনি…

৩৪ লাখ শিশুকে দ্রুত টিকা দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলাদেশে হাম সংক্রমণ অব্যাহত থাকায় আগের টিকাদান কর্মসূচির সময় টিকা না পাওয়া প্রায় ৩৪ লাখ শিশুকে দ্রুত টিকার আওতায় আনার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা…

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি

শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই…

বাংলাদেশে ইসলামপন্থীদের অবস্থান শক্ত হচ্ছে, তারেক রহমান আগুন নিয়ে খেলছেন: সাবেক ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের  সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। তাঁর দাবি, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ…

টানা তিন শিরোপার পর কোচিং ছাড়ার ভাবনা ফাগানের

অস্ট্রেলিয়ান ফুটবল লিগ (এএফএল) ক্লাব ব্রিসবেন লায়ন্সকে টানা তৃতীয়বার প্রিমিয়ারশিপ জেতানোর পর ২০২৭ সালে কোচ হিসেবে থাকবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়েছেন ক্রিস ফাগান।…

পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au