বাংলাদেশ

সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িতে হামলার অভিযোগ, ভাঙল সারজিস আলমের গাড়ির গ্লাস

  • 11:11 pm - July 30, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩০ জুলাই: হবিগঞ্জের ঘটনার পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী এলাকায় পৌরসভার গেটসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এনসিপির দাবি, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা বের হওয়ার সময় তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। দলটির অভিযোগ, এ হামলায় বিএনপির নেতাকর্মীরা জড়িত।

ছবি: সংগৃহীত

ঘটনার কিছুক্ষণ পর, দুপুর ২টা ৪২ মিনিটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, “সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।”

তবে ঘটনাটিকে পরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা হিসেবে দেখছে না পুলিশ।

সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, সড়ক দিয়ে গাড়িবহর যাওয়ার সময় পাশ থেকে কেউ ঢিল ছোড়ে। এতে সারজিস আলমের গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। তাঁর ভাষায়, “গাড়িবহরে হামলার বিষয়টি ঠিক এ রকম নয়।”

তিনি আরও জানান, এ ঘটনায় কেউ আহত হয়েছেন বলে পুলিশের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই।

ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

 

এই শাখার আরও খবর

অবসরের দুদিন আগে বাসা থেকে পুলিশ কর্মকর্তা মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৩১ জুলাই: অবসরে যাওয়ার মাত্র দুই দিন আগে সিলেট নগরীর নিজ বাসা থেকে পুলিশের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬)…

ভারতের বিপক্ষে খেলতে কলকাতায় আসছে ব্রাজিল

মেলবোর্ন, ৩১ জুলাই: প্রথমবারের মতো ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং…

রুশ হামলা প্রতিহতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

মেলবোর্ন, ৩১ জুলাই: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১ হাজার ৬১৮তম দিনে রুশ আকাশ হামলা প্রতিহত করার সময় ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে যুদ্ধবিমানের পাইলট নিরাপদে…

ঢাবির ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা বরখাস্ত, ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

মেলবোর্ন, ৩১ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিমসহ তিন শিক্ষককে পৃথক অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে চার শিক্ষককে তাঁদের একাডেমিক…

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

মেলবোর্ন, ৩১ জুলাই: ফিফার বাণিজ্যিক স্বত্ব ও টুর্নামেন্ট পরিচালনায় বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনার প্রতিবাদে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে উয়েফাভুক্ত ৫৫টি সদস্য দেশ। বৃহস্পতিবার (৩০…

হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো : কাদের সিদ্দিকী

মেলবোর্ন, ৩১ জুলাই: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর আবদুল লতিফ সিদ্দিকীকে হাতকড়া পরানোর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী। হাতকড়াকে নববধূর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au