বিশ্ব

 দাবি আম্মানের

জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • 1:11 am - July 31, 2026
  • পঠিত হয়েছে:৪১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জুলাই:যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্রই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মাঝ আকাশে ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার জর্ডানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, ভোরে ইরান থেকে জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত করে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আকাশেই ধ্বংস করে। ফলে ক্ষেপণাস্ত্রগুলো কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে আল-আজরাক বিমানঘাঁটিতে হামলার কথা স্বীকার করে। তাদের দাবি, ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনা ও যুদ্ধবিমানকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।

আইআরজিসি আরও দাবি করে, জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের কেশম দ্বীপে বিমান হামলা চালায়। ওই হামলায় একটি পরিবারের তিন সদস্য নিহত এবং আরও দুই শিশু আহত হয়। সেই ঘটনার প্রতিক্রিয়ায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

কয়েক দিনের বিরতির পর বুধবার রাত থেকে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। জর্ডানে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে আগের হামলার জবাবে ইরানে “ভারী” বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত করতে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল এবং নতুন করে আলোচনা শুরুর চেষ্টা চলছিল। তবে সাম্প্রতিক হামলার ঘটনায় সেই প্রচেষ্টা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, উত্তেজনা কমাতে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ এখনো অব্যাহত রয়েছে।

সূত্র: এএফপি।

 

এই শাখার আরও খবর

অবসরের দুদিন আগে বাসা থেকে পুলিশ কর্মকর্তা মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৩১ জুলাই: অবসরে যাওয়ার মাত্র দুই দিন আগে সিলেট নগরীর নিজ বাসা থেকে পুলিশের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬)…

ভারতের বিপক্ষে খেলতে কলকাতায় আসছে ব্রাজিল

মেলবোর্ন, ৩১ জুলাই: প্রথমবারের মতো ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং…

রুশ হামলা প্রতিহতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

মেলবোর্ন, ৩১ জুলাই: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১ হাজার ৬১৮তম দিনে রুশ আকাশ হামলা প্রতিহত করার সময় ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে যুদ্ধবিমানের পাইলট নিরাপদে…

ঢাবির ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা বরখাস্ত, ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

মেলবোর্ন, ৩১ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিমসহ তিন শিক্ষককে পৃথক অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে চার শিক্ষককে তাঁদের একাডেমিক…

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

মেলবোর্ন, ৩১ জুলাই: ফিফার বাণিজ্যিক স্বত্ব ও টুর্নামেন্ট পরিচালনায় বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনার প্রতিবাদে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে উয়েফাভুক্ত ৫৫টি সদস্য দেশ। বৃহস্পতিবার (৩০…

হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো : কাদের সিদ্দিকী

মেলবোর্ন, ৩১ জুলাই: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর আবদুল লতিফ সিদ্দিকীকে হাতকড়া পরানোর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী। হাতকড়াকে নববধূর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au