খেলা

নতুন প্রজন্ম গড়ার পরিকল্পনা

‘তাদের সময় শেষ’- নেইমারদের নিয়ে কঠোর বার্তা আনচেলত্তির

দল পুনর্গঠন

  • 1:40 am - July 31, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
‘তাদের সময় শেষ’—নেইমারদের নিয়ে কঠোর বার্তা আনচেলত্তির। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জুলাই: ২০২৬ ফিফা বিশ্বকাপে হেক্সা মিশন ব্যর্থ হয়ে শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর ব্রাজিল জাতীয় ফুটবল দলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, নেইমার, কাসেমিরো ও দানিলোর মতো অভিজ্ঞ ফুটবলারদের সময় শেষ হয়েছে এবং ভবিষ্যতের দল গঠনে নতুন প্রজন্মের ওপরই গুরুত্ব দেওয়া হবে।

বিশ্বকাপ থেকে বিদায়ের ২৪ দিন পর ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবোএসপোর্তেকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি নিজের প্রথম বছরের মূল্যায়নের পাশাপাশি বিশ্বকাপে কৌশলগত কিছু ভুলের কথাও স্বীকার করেন। আনচেলত্তি বলেন, ‘এই বিশ্বকাপের মাধ্যমে ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সমাপ্তি ঘটেছে। নেইমার, দানিলো, কাসেমিরো-বিশ্বকাপে ৩০ বছরের বেশি বয়সি যেসব খেলোয়াড় ছিলেন, তাদের সময় শেষ হয়েছে।’

ইতোমধ্যে নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ৩৫ বছর বয়সী দানিলো ও ৩৪ বছর বয়সী কাসেমিরো আনুষ্ঠানিক ভাবে অবসর না নিলেও তাদের ভবিষ্যৎ জাতীয় দলের পরিকল্পনায় নেই বলেই ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।

আনচেলত্তির মতে, এখন ব্রাজিলের প্রধান লক্ষ্য ২০২৮ সালের কোপা আমেরিকা। তিনি বলেন, ‘আমরা এমন একটি প্রতিযোগিতামূলক দল গড়ে তুলতে চাই, যারা ২০২৮ কোপা আমেরিকায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এখনই ২০৩০ বিশ্বকাপ নিয়ে ভাবছি না। আমাদের প্রথম লক্ষ্য কোপা আমেরিকা।’

তবে পুরো দল একসঙ্গে বদলে ফেলার পক্ষপাতী নন ইতালিয়ান এই কোচ। তার ভাষায়, ‘সব ২৬ জন খেলোয়াড়কে পরিবর্তন করা হবে না। কিছু অভিজ্ঞ ফুটবলার থাকবে, যারা নতুনদের পথ দেখাবে। মারকিনিওসের মতো খেলোয়াড়দের উপস্থিতি ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। তবে মূল লক্ষ্য নতুন প্রজন্মকে গড়ে তোলা।’

বিশ্বকাপ-পরবর্তী সূচিতে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ব্রাজিল। ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে যথাক্রমে টাউন্সভিল ও ব্রিসবেনে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর ভারতে আরও একটি প্রীতি ম্যাচ খেলতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে অনুপস্থিতি, এরপর বাংলাদেশ-ভারত সম্পর্ক কোন পথে?

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতি নতুন করে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। ভারতীয় সরকারের দাবি, তারেক রহমানকে দুটি আমন্ত্রণ…

ওপেনএআই-অ্যানথ্রপিককে ছাড়িয়ে যাওয়ার দাবি, সময়সীমা দিলেন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্কের দাবি, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে…

হুথি হামলা ঘিরে সৌদি আরবে বৈঠকে বসছেন তুরস্ক-পাকিস্তানের সেনাপ্রধান

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় নিয়ে জরুরি বৈঠকে বসছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানেরা। শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে…

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ক্ষতিপূরণের অর্থ পেলেন ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগকারী ই জিন ক্যারল

দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে ক্ষতিপূরণের অর্থ হাতে পেয়েছেন মার্কিন সাংবাদিক ও লেখক ই জিন ক্যারল। যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

পাটওয়ারীর বক্তব্য নিয়ে প্রশ্ন, জিজ্ঞাসাবাদ করা উচিত,বলল পুলিশ

ঢাকার বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।…

অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালেও র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে ব্রাজিল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমেই হোঁচট খেল ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচটি জিততে না পারায় ফিফা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au