খেলা

৩ অক্টোবর যুবভারতীতে লড়াই

ভারতের বিপক্ষে খেলতে কলকাতায় আসছে ব্রাজিল

ঐতিহাসিক ম্যাচ

  • 3:54 am - July 31, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
ভারতের বিপক্ষে খেলতে কলকাতায় আসছে ব্রাজিল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জুলাই: প্রথমবারের মতো ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) যৌথভাবে ম্যাচটির সূচি ঘোষণা করেছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। ম্যাচ শুরুর সময় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। প্রায় ৭০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামেই মুখোমুখি হবে দুই দল।

ভারতীয় ফুটবলের ইতিহাসে এটি অন্যতম বড় আন্তর্জাতিক ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালুর পর এত উচ্চ র‍্যাঙ্কিংধারী দলের বিপক্ষে কখনো খেলেনি ভারত। এর আগে ২০১১ সালে যুব ভারতীতেই আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন লিওনেল মেসি। তবে সেবার প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ভারতের আগে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২৫ সেপ্টেম্বর টাউন্সভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার পর ভারত সফরে আসবে সেলেসাওরা।

এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন বলেছে, ‘ব্রাজিলের বাইরে সবচেয়ে বেশি ব্রাজিল-সমর্থক রয়েছে ভারতে। প্রজন্মের পর প্রজন্ম ভারতীয় সমর্থকরা আমাদের ফুটবলকে ভালোবেসে এসেছে। তাদের সঙ্গে এই বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি।’

বিশ্বকাপের পর এটি হবে ব্রাজিলের তৃতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। কোচ কার্লো আনচেলত্তির অধীনে ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মাতেউস কুনিয়া, মারকিনিওস ও ব্রুনো গিমারায়েসের মতো তারকাদের কলকাতায় দেখা যেতে পারে। তবে এটি প্রীতি ম্যাচ হওয়ায় সব তারকা খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচ ভারতীয় ফুটবলের জন্য একটি ঐতিহাসিক উপলক্ষ। বিশ্বের অন্যতম সফল ফুটবল দলের বিপক্ষে খেলার সুযোগ ভারতীয় ফুটবলারদের জন্য যেমন বড় অভিজ্ঞতা হবে, তেমনি সমর্থকদের জন্যও এটি হতে যাচ্ছে স্মরণীয় এক আয়োজন।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে অনুপস্থিতি, এরপর বাংলাদেশ-ভারত সম্পর্ক কোন পথে?

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতি নতুন করে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। ভারতীয় সরকারের দাবি, তারেক রহমানকে দুটি আমন্ত্রণ…

ওপেনএআই-অ্যানথ্রপিককে ছাড়িয়ে যাওয়ার দাবি, সময়সীমা দিলেন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্কের দাবি, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে…

হুথি হামলা ঘিরে সৌদি আরবে বৈঠকে বসছেন তুরস্ক-পাকিস্তানের সেনাপ্রধান

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় নিয়ে জরুরি বৈঠকে বসছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানেরা। শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে…

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ক্ষতিপূরণের অর্থ পেলেন ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগকারী ই জিন ক্যারল

দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে ক্ষতিপূরণের অর্থ হাতে পেয়েছেন মার্কিন সাংবাদিক ও লেখক ই জিন ক্যারল। যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

পাটওয়ারীর বক্তব্য নিয়ে প্রশ্ন, জিজ্ঞাসাবাদ করা উচিত,বলল পুলিশ

ঢাকার বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।…

অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালেও র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে ব্রাজিল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমেই হোঁচট খেল ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচটি জিততে না পারায় ফিফা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au