অস্ট্রেলিয়া

ইহুদি রোগীদের হুমকির অভিযোগ: বিচারে প্রমাণ হিসেবে ব্যবহার হবে ভাইরাল ভিডিও

  • 10:49 pm - July 31, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার
ব্যাংকসটাউন হাসপাতালের সাবেক নার্স সারাহ আবু লেবদেহ টেলিযোগাযোগ সেবা ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি বা আপত্তিকর আচরণ এবং একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। (ছবি: নিউজওয়্যার/গেই জেরার্ড)

মেলবোর্ন, ৩১ জুলাই: অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে কর্মরত দুই সাবেক নার্সের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি ও বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মামলায় ভাইরাল হওয়া ভিডিওটি প্রমাণ হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে আদালত।

অভিযুক্ত দুই নার্স হলেন ২৭ বছর বয়সী সারাহ আবু লেবদেহ এবং ২৮ বছর বয়সী আহমাদ রাশাদ নাদির। তারা সিডনির পশ্চিমাঞ্চলের ব্যাংকসটাউন হাসপাতালের নার্স ছিলেন।

গত ফেব্রুয়ারিতে একজন ইসরায়েলি অধিকারকর্মী অনলাইন চ্যাটের একটি ভিডিও প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই ভিডিওতে দুই নার্সকে ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য এবং সহিংসতার হুমকি দিতে দেখা যায় বলে অভিযোগ পুলিশের।

অনলাইন চ্যাটরুমে দুই নার্সের কথিত ইহুদিবিদ্বেষী মন্তব্যের ভিডিও ধারণ করেন ইসরায়েলি ইনফ্লুয়েন্সার ম্যাক্স ইলিনস্কি। (ছবি: নিকি শর্ট/নিউজওয়্যার)

এ ঘটনায় তাদের বিরুদ্ধে টেলিযোগাযোগ সেবা ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি বা আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। এছাড়া সারাহ আবু লেবদেহর বিরুদ্ধে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার হুমকি দেওয়ার অতিরিক্ত অভিযোগও রয়েছে।

তবে দুই অভিযুক্তই আদালতে নিজেদের নির্দোষ দাবি করে সব অভিযোগ অস্বীকার করেছেন।

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে সহিংসতার হুমকি দেওয়ার অভিযোগে ভিডিওতে ধারণ হওয়ার পর আহমাদ রাশাদ নাদির ও সারাহ আবু লেবদেহ বিশ্বজুড়ে শিরোনাম হন। (ছবি: নিউজওয়্যার)

এর আগে গত জুনে নিউ সাউথ ওয়েলসের একটি আদালত রায় দিয়েছিল, সংশ্লিষ্ট ভিডিওটি সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি ছাড়া ধারণ করা হয়েছিল। তাই এটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয় এবং বিচারে ব্যবহার করা যাবে না।

ওই সময় বিচারক মাইকেল ম্যাকহিউ বলেন, অবৈধভাবে সংগৃহীত প্রমাণ কেবল তখনই গ্রহণযোগ্য হতে পারে, যখন তা গ্রহণের প্রয়োজনীয়তা অবৈধভাবে সংগৃহীত প্রমাণ ব্যবহারের নেতিবাচক দিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়।

নিউ সাউথ ওয়েলসের আইনে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমতি ছাড়া ব্যক্তিগত কথোপকথন বা কার্যক্রম রেকর্ড করা অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে কমনওয়েলথ ডিপার্টমেন্ট অব পাবলিক প্রসিকিউশনস (সিডিপিপি)।

অনলাইন বিতর্কের পর সারাহ আবু লেবদেহ (হালকা নীল জ্যাকেট পরিহিত) ও আহমাদ রাশাদ নাদিরকে তাদের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। (ছবি: নিউজওয়্যার/গেই জেরার্ড)

শুক্রবার নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল করে রায় দেন যে, ভিডিওটির সম্পাদনাবিহীন অডিও-ভিজ্যুয়াল রেকর্ড আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে।

আদালত জানিয়েছে, এ সিদ্ধান্তের পূর্ণাঙ্গ কারণ পরে প্রকাশ করা হবে।

দুই সাবেক নার্সের বিরুদ্ধে মামলার বিচার আগামী ৩১ আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র:নিউজ ডটকম অস্ট্রেলিয়া

এই শাখার আরও খবর

রাজশাহীর পবায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের রোকন আটক

মেলবোর্ন,০১আগস্ট: রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি জামায়াতে ইসলামীর বড়গাছি ইউনিয়নের একটি…

ভারতের মাটি থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়নি: ভারত সরকার

মেলবোর্ন,০১আগস্ট: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে তার প্রত্যর্পণের জন্য…

আমি ভারতীয় নাগরিক, তবু বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে

মেলবোর্ন,০১আগস্ট: “আমি ভারতীয় নাগরিক। সারা জীবন ভারতেই থেকেছি। অথচ আমাকে বাংলাদেশি বলে সীমান্ত পেরিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।” কথাগুলো বলতে বলতে বারবার কান্নায় ভেঙে…

ধর্মের নামে বিভাজনের অপচেষ্টা রুখে দিতে হবে: মির্জা ফখরুল

মেলবোর্ন,০১আগস্ট: ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি…

কারাকোরামে তুষারধস, নিমস পুরজার অভিযাত্রী দলের ১০ সদস্য নিখোঁজ

মেলবোর্ন,০১আগস্ট: পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজার নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক অভিযাত্রী দলের ১০ সদস্য…

বর্ধমানের হামিম গ্রেপ্তার: পাকিস্তানভিত্তিক চক্রের সঙ্গে যোগের অভিযোগ

মেলবোর্ন,০১আগস্ট: পশ্চিমবঙ্গে সম্ভাব্য নাশকতা ও আন্তর্জাতিক অপরাধচক্রের কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার হামিম মণ্ডল নামে এক যুবকের সঙ্গে পাকিস্তানভিত্তিক একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au