রাজশাহীর পবায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতের রোকন আটক
মেলবোর্ন,০১আগস্ট: রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি জামায়াতে ইসলামীর বড়গাছি ইউনিয়নের একটি…
মেলবোর্ন,০১আগস্ট: পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজার নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক অভিযাত্রী দলের ১০ সদস্য নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনার পর থেকে তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
পাকিস্তানের আলপাইন ক্লাব (এএসিপি) জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টার ও স্থলপথে উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তা এখনো শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়া অনুকূলে এলেই উদ্ধারকাজ শুরু হবে।
আলপাইন ক্লাবের তথ্যমতে, নিখোঁজদের মধ্যে রয়েছেন পাকিস্তানের হুনজা অঞ্চলের পর্বতারোহী সোহেল সাখি, নেপালের পাঁচজন, যুক্তরাষ্ট্র, ওমান ও চীনের একজন করে পর্বতারোহী এবং আরও একজন বিদেশি সদস্য।

অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন নেপালি বংশোদ্ভূত খ্যাতিমান পর্বতারোহী নির্মল পুরজা।ফাইল ছবি
আলপাইন ক্লাবের সদস্য কারার হায়দরি বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকারি সংস্থা ও উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে এবং আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
জিপিএস তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, তুষারধসের আঘাতে অভিযাত্রীরা প্রায় এক কিলোমিটার নিচে ছিটকে পড়েছেন এবং তাদের অনেকেই তুষারের নিচে চাপা পড়ে থাকতে পারেন।
জানা গেছে, গত বুধবার ব্রড পিকের চূড়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল দলটি। শুক্রবারের মধ্যে শৃঙ্গে পৌঁছানোর লক্ষ্য ছিল তাদের। তবে ক্যাম্প-৩-এর দিকে অগ্রসর হওয়ার সময় তুষারধসের ঘটনায় অভিযানটি বিপর্যস্ত হয়ে পড়ে।
এক বিবৃতিতে আলপাইন ক্লাব পাকিস্তান নিখোঁজ পর্বতারোহীদের নিরাপদ উদ্ধারের আশা প্রকাশ করেছে। একই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা ও আন্তর্জাতিক পর্বতারোহী সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়েছে।
একই দিনে গাশেরব্রুম-২ জয় আন্তর্জাতিক দলের
এদিকে অনুকূল আবহাওয়ার সুযোগে একই দিনে পাকিস্তানের উত্তরাঞ্চলের বিভিন্ন শৃঙ্গে অভিযান অব্যাহত রয়েছে। কে-২, গাশেরব্রুম-১ এবং ব্রড পিকে ২০০-এর বেশি বিদেশি পর্বতারোহী উচ্চতর ক্যাম্পগুলোর দিকে অগ্রসর হয়েছেন।
এছাড়া বৃহস্পতিবার ভোরে আট সদস্যের একটি আন্তর্জাতিক দল সফলভাবে ৮ হাজার ৩৫ মিটার উচ্চতার গাশেরব্রুম-২ শৃঙ্গ জয় করেছে। অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান সেভেন সামিট ট্রেকস জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিট থেকে ৫টা ৫ মিনিটের মধ্যে দলটি চূড়ায় পৌঁছায়।
দলটিতে ছিলেন ব্রিটিশ-পাকিস্তানি পর্বতারোহী নাদিয়া আজাদ, ব্রাজিলের রোমান আন্দ্রাদে রোমানচিনি এবং নেপালের ছয়জন শেরপা। তাদের মধ্যে পাসাং তেনজে শেরপা অতিরিক্ত অক্সিজেন ছাড়াই শৃঙ্গ জয় করেন।
এ অভিযানের মাধ্যমে লাখপা তেম্বা শেরপা তার ১৪তম এবং শেষ ৮ হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয় সম্পন্ন করেছেন। অন্যদিকে নাদিয়া আজাদের এটি পঞ্চম আট হাজারি শৃঙ্গ জয়। এর আগে তিনি এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা ও মানাসলু জয় করেছিলেন।
অভিযাত্রী দলটি অ্যাক্লিমাটাইজেশনের সব ধাপ শেষ করে কয়েকদিন ধরে বেসক্যাম্পে অনুকূল আবহাওয়ার অপেক্ষায় ছিল। পরে বুধবার রাতে ক্যাম্প-৩ থেকে চূড়ান্ত শৃঙ্গ অভিযানে রওনা দিয়ে সফলভাবে গাশেরব্রুম-২ জয় করে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au