প্রবাস দর্পন

আন্তঃজাতীয়তার যুগে প্রবাসীদের সম্পৃক্ততা: এবিবিসি’র উদ্যোগে সিডনিতে আলোচনা সভা

  • 6:47 pm - April 05, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
"অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (এবিবিসি) আয়োজনে সিডনির পার্ক হায়াত হোটেলে 'আন্তঃজাতীয়তার যুগে প্রবাসীদের সম্পৃক্তকরণ' শীর্ষক আলোচনা সভার মুহূর্ত"। ছবি: আকাশ দে

আকাশ দে, সিডনি- ৫এপ্রিল- অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি) গত ৩রা এপ্রিল ২০২৫ তারিখে সিডনির অভিজাত এলাকায় অবস্থিত পার্ক হায়াত হোটেলে “আন্তঃজাতীয়তার যুগে প্রবাসীদের সম্পৃক্তকরণ” শীর্ষক একটি যুগান্তকারী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করে।

এই সময়োপযোগী সমাবেশ আজকের আন্তঃসংযুক্ত বিশ্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান ভূমিকা অন্বেষণ করার জন্য চিন্তাশীল নেতা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং বাংলাদেশী প্রবাসীদের একত্রিত করার সুযোগ করে দেয়। অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে রয়েছেন: বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী, নবনিযুক্ত অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার, মাননীয় এফ.এম. বোরহান উদ্দিন। অনুষ্ঠানে সম্মানিত সকল অতিথিদের মাঝে তারা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন।

সিডনির পার্ক হায়াত হোটেলে অনুষ্ঠিত এবিবিসি’র আলোচনা সভায় বক্তারা প্রবাসী বাংলাদেশিদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করছেন। ছবি: আকাশ দে

অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী তার বক্তব্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সাফল্য সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন ও আগামী প্রজন্মের কাছে সফল একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রবাসীদের সম্পৃক্ত করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের চলমান আন্তরিকতা ও ভবিষ্যৎ রুপরেখা নিয়ে ধারনা দেন। হাইকমিশনার, মাননীয় এফ.এম. বোরহান উদ্দিন তার বক্তব্যে আন্তঃজাতীয়তা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি সারাবিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অবদান ও আগামীর দিনগুলোতে প্রবাসীদেরকে সম্পৃক্ত রাখার গ্রুরুত্ব ও এ বিষয়ক  বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সফল তরুন উদ্যোক্তা ও বিভিন্ন পেশায় নিয়োজিত থাকা সফল বাংলাদেশীরা। ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শীক্ষার্থী নিয়োগ বিষয়ক পরিচালক জনাব তানভীর শহীদ তার বক্তব্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রবাসীদের সম্পৃক্ততা, অভিবাসন নীতি, আন্তর্জাতিক শিক্ষা এবং আন্তঃসীমান্ত অর্থনৈতিক সহযোগিতার উপর আলোচনা করেন এবং অন্যান্ন বক্তারাও একই ধারাবাহিকতায় তাদের মুল্যবান বক্তব্য, পরামর্শ ও অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের প্রত্যাশা তুলে ধরেন।

এবিবিসি’র উদ্যোগে সিডনিতে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী ও পেশাজীবীরা” ছবি: আকাশ দে

আন্তঃজাতীয়তাবাদের যুগে প্রবাসী বাংলাদেশীদের আরো সম্পৃক্ত করার জন্য মুলত অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিগতভাবে মাতৃভূমির প্রতি আনুগত্য বহিঃপ্রকাশের সুযোগ সহজ করে দেওয়া এবং প্রবাসী বাংলাদেশীদের সহযোগীতা ও পরামর্শ নিয়ে বাংলাদেশের প্রশাসনীক, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি ও অবকাঠামোগত উন্নয়নকে আরো গতিশীল করার করার আশা ব্যক্ত করা হয়। এই আলোচনা সভায় প্রবাসে অবস্থানরত বাংলাদেশী অরাজনৈতিক সংগঠনগুলির সাথে সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ বৃদ্ধি ও সম্প্রসারণ এবং প্রবাসী সকল শিক্ষিত ও মেধাবী বাংলাদেশীদের সাথে একটি দৃঢ় নেটওয়ার্ক তৈরির ব্যপারে জোড় দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে এবিবিসি চেয়ারপারসন জনাব ফয়েজ দেওয়ান সমাপনী বক্তব্য রাখেন ও সকলকে স্বতস্ফুর্ত অংশগ্রহনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন এবিবিসি প্রায় দুই যুগ ধরে অস্ট্রেলিয়া বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এর পাশাপাশি দেশের প্রয়োজনে আরো গঠনমূলক কাজের জন্য সহযোগীতা অব্যাহত রাখবে। অনুষ্ঠানের শেষে নৈশভোজের আয়োজন করা হয় ও আমন্ত্রীত বিশেষ অতিথীদের মাঝে এবিবিসি এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট হস্তান্তর করা হয়।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টার অভিযুক্ত কিশোর অস্ট্রেলিয়া ছাড়তে চেয়েছিল: আদালত

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক কিশোর দেশ ছাড়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল বলে…

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

মেলবোর্ন, ৫ জুন- টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au