বিশ্ব

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, বিদেশি পর্যটকসহ ১৩ জন নিহত

  • 2:05 pm - August 02, 2026
  • পঠিত হয়েছে:১০৫ বার
পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২ আগস্ট: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিদেশি পর্যটকসহ ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বিদেশি পর্যটক এবং দুই জন ক্রু সদস্য রয়েছেন। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যাওয়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার (১ আগস্ট) পর্যটকদের নিয়ে বিমানটি পেরুর বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইনস পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিমানটি ইকা বিভাগের পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ মেজর হোর্হে আন্দ্রেদে সাংবাদিকদের জানান, বিমানে থাকা ১১ জন যাত্রী ও দুই জন ক্রু সদস্যের সবাই ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরপরই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার কারণে উদ্ধারকর্মীরা সঙ্গে সঙ্গে অভিযান চালাতে পারেননি। দুর্ঘটনাকবলিত বিমানটি পেরুর পর্যটন প্রতিষ্ঠান অ্যারোডিয়ানা পরিচালিত ছিল। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

বিশ্বখ্যাত নাজকা লাইনস খ্রিস্টপূর্ব ৫০০ থেকে খ্রিস্টাব্দ ৫০০ সালের মধ্যে মরুভূমির মাটিতে তৈরি বিশালাকার জ্যামিতিক নকশা এবং বিভিন্ন পশুপাখির চিত্রের জন্য পরিচিত। ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি আকাশপথ থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যায়। সে কারণেই দেশি-বিদেশি পর্যটকদের জন্য ছোট বিমানে করে নাজকা লাইনস প্রদর্শনের বিশেষ ব্যবস্থা রয়েছে।

মাচু পিচু, কুস্কো এবং নাজকা লাইনসসহ পেরুর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো পর্যটককে আকর্ষণ করে। সর্বশেষ এই বিমান দুর্ঘটনা দেশটির পর্যটন খাতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au