বাংলাদেশ

চায়ের দোকানে বন্ধুদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষক আটক

জব্দ করা হলো উত্তরপত্রের বস্তা

  • 8:03 pm - August 02, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
চায়ের দোকানে বন্ধুদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষক আটক।

মেলবোর্ন, ২ আগস্ট: সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে চলমান এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগের সত্যতা যাচাই করতে অভিযান চালিয়ে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বাংলা দ্বিতীয় পত্রের একটি বস্তাভর্তি উত্তরপত্র জব্দ করেছে। ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে উত্তরপত্রগুলো জব্দ করা হয়।

অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহান, যিনি সিলেটের মেট্রোসিটি ওমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি চায়ের দোকানে বসে ইকবাল হোসেন সোহান এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের উত্তরপত্র মূল্যায়ন করছিলেন। অভিযোগ রয়েছে, তিনি একা নন, তার সঙ্গে থাকা আরও দুজন ব্যক্তি উত্তরপত্র দেখছিলেন এবং মূল্যায়নের কাজে অংশ নিচ্ছিলেন। উত্তরপত্রগুলো একটি চালের বস্তায় রাখা ছিল।

খবর পেয়ে সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তরপত্রগুলো জব্দ করেন। পরে অভিযুক্ত শিক্ষককে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় নেওয়া হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসেন। তাদের উপস্থিতিতেই একটি সাধারণ ডায়েরি করা হয়। যেহেতু উত্তরপত্রগুলো শিক্ষা বোর্ডের জিম্মায় রয়েছে এবং বিষয়টি বোর্ডের প্রশাসনিক এখতিয়ারভুক্ত, তাই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিক্ষককে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের হেফাজতে দেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা শিক্ষা বোর্ড গ্রহণ করবে।

এ বিষয়ে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন বলেন, জনবহুল একটি স্থানে বসে একজন শিক্ষক এইচএসসির উত্তরপত্র মূল্যায়ন করছেন, এমন খবর পাওয়ার পরপরই বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে পুলিশের উপস্থিতিতে উত্তরপত্রগুলো জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের নির্ধারিত কঠোর বিধি ও নির্দেশনা রয়েছে। সেই নিয়ম লঙ্ঘনের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুরো ঘটনা তদন্ত করে বিধি অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরপত্র মূল্যায়নের মতো স্পর্শকাতর কাজ নির্ধারিত নিরাপদ পরিবেশে এবং বোর্ডের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। জনসমাগমপূর্ণ স্থানে উত্তরপত্র নিয়ে বসা এবং অন্য ব্যক্তিদের দিয়ে মূল্যায়নের অভিযোগ প্রমাণিত হলে তা পরীক্ষার গোপনীয়তা ও মূল্যায়ন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

এই শাখার আরও খবর

এআই ব্যবহারের অভ্যাস আমার জন্য স্বাস্থ্যকর নয়’, ক্ষমা চাইলেন ইউটিউবার হ্যাঙ্ক গ্রিন

মেলবোর্ন, ৩ আগস্ট:  জনপ্রিয় ইউটিউবার, লেখক ও কৌতুকশিল্পী হ্যাঙ্ক গ্রিন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট ব্যবহারে অতিরিক্ত নির্ভরতার জন্য দর্শকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। প্রায় ৩২ লাখ সাবস্ক্রাইবারের এই…

ভারতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক

মেলবোর্ন, ৩ আগস্ট:   ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ। ‘অপারেশন ভিস্টা ওয়ান পয়েন্ট’-এর আওতায় রোববার পরিচালিত এক…

বাংলাদেশের দর্শকদের নিরাশ করতে চাই না: ‘গুলশানের চামেলী’ নিয়ে মধুমিতা

মেলবোর্ন, ৩ আগস্ট:  ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র দিয়ে দুই বাংলার দর্শকের…

হাইকোর্টে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

মেলবোর্ন, ৩ আগস্ট: সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে দুটি ফৌজদারি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় আপাতত…

মস্কোর অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩, আহত ২১

মেলবোর্ন, ৩ আগস্ট: রাশিয়ার রাজধানী মস্কোর একটি অভিজাত ইতালীয় রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিস্ফোরক বহনকারী সন্দেহভাজন নারীও রয়েছেন।…

সূর্যের ‘হারিয়ে যাওয়া’ রুপার রহস্য উন্মোচন, মিলল নতুন ব্যাখ্যা

মেলবোর্ন, ৩ আগস্ট:  সৌরজগতের সবচেয়ে বড় ও উজ্জ্বল নক্ষত্র সূর্যকে ঘিরে দীর্ঘদিনের একটি বৈজ্ঞানিক ধাঁধার সমাধানের দাবি করেছেন গবেষকরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, সূর্যের মধ্যে রুপার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au