বিশ্ব

মধ্যপ্রাচ্য সংঘাতে ইরানে আড়াই হাজারের বেশি শিশু হতাহত: ইউনিসেফ

  • 10:34 pm - August 02, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার
তেহরানে দাফন করা হয় দুই বছর বয়সী জয়নাব সাহেবিকে। ইসরায়েলি বিমান হামলায় নিহত শিশুটির কফিনের পাশে পড়ে ছিল তার প্রিয় একটি পুতুল। ৭ মার্চ ২০২৬।ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২ আগস্ট: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরান ও এর প্রতিবেশী কয়েকটি দেশে শিশু হতাহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু ইরানেই নিহত ও আহত শিশুর সংখ্যা আড়াই হাজারের বেশি বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আবদুল ফোফানা এক বিবৃতিতে এ তথ্য জানান। সংস্থাটির ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, চলমান সংঘাতের কারণে শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে বিবেচিত বাড়ি, বিদ্যালয় ও আবাসিক এলাকাগুলোও আর নিরাপদ নেই। সেখানে প্রাণ হারাচ্ছে এবং আহত হয়ে স্থায়ী পঙ্গুত্বের শিকার হচ্ছে অসংখ্য শিশু।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৩০ জুলাই ইরানের দক্ষিণ উপকূলের কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় মা-বাবার সঙ্গে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, গত পাঁচ মাসে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে সংঘাতের কারণে ৪ হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে। এর মধ্যে ইরানে নিহত হয়েছে ৩৮৬ শিশু এবং আহত হয়েছে আরও ২ হাজার ১১৭ জন। ফলে দেশটিতে মোট হতাহত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে আড়াই হাজারেরও বেশি।

আবদুল ফোফানা বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো আবারও প্রমাণ করেছে যে, চলমান সংঘাতে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে শিশুরা। যে যুদ্ধ তারা শুরু করেনি এবং যার অবসান ঘটানোর কোনো ক্ষমতাও তাদের নেই, সেই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ পরিণতি তাদেরই বহন করতে হচ্ছে।

ইউনিসেফ সংঘাতে জড়িত সব পক্ষের প্রতি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতির প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন, অবিলম্বে সহিংসতা বন্ধ এবং যেখানেই থাকুক না কেন, সব শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্র:রয়টার্স

এই শাখার আরও খবর

যুদ্ধ শুরু হলে ভারত মহাসাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরসহ বিভিন্ন আন্তর্জাতিক জলপথে মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড…

এথেন্সে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দোতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন…

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

ঢাকার মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুই থেকে আড়াইশো মানুষের একটি…

চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক…

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায়…

অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, সর্বাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে গেলে এমন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au