প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…
মেলবোর্ন, ৩ আগস্ট: গ্রীষ্মকালীন দলবদলের বাজারে হুলিয়ান আলভারেজ ও ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে জোর গুঞ্জন চলছে। এমন পরিস্থিতিতে আর্সেনালের সঙ্গে এই দুই তারকার নাম জড়ানো প্রসঙ্গে প্রথমবারের মতো মুখ খুলেছেন ক্লাবটির প্রধান কোচ মিকেল আর্তেতা। তবে সম্ভাব্য দলবদল নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলী অবস্থান নিয়েছেন তিনি।
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে জিরোনাকে ৪-১ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে আর্তেতার কাছে আলভারেজ ও ভিনিসিয়ুসকে নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর গুঞ্জন প্রসঙ্গে আর্তেতা বলেন, ‘অন্য কোনো ক্লাবের খেলোয়াড়কে নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আমাদের বর্তমান স্কোয়াড নিয়ে আমি অত্যন্ত সন্তুষ্ট। তবে দলকে আরও শক্তিশালী করার প্রক্রিয়া চলমান এবং সে লক্ষ্যে আমরা কাজ করছি।’ যদিও আলভারেজের বিষয়ে তিনি কোনো ইঙ্গিত দেননি, তবে সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গিওকেরেসকে নিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন। আর্তেতা বলেন, ‘হ্যাঁ, গিওকেরেস এমিরেটসেই থাকছে।’
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন নিয়েও সতর্ক অবস্থান নেন গানার্স কোচ। সরাসরি কিছু না বললেও তিনি ইঙ্গিত দেন, দলবদলের বাজারে আর্সেনাল বেশ সক্রিয় রয়েছে।
আর্তেতা বলেন, ‘আমরা দল পুনর্গঠনে অত্যন্ত সক্রিয়। আগামী কয়েক সপ্তাহে স্কোয়াডে কিছু পরিবর্তন দেখতে পাবেন। কারণ অন্য ক্লাবগুলোর মতো আমরাও নিজেদের আরও শক্তিশালী করতে চাই।’ তিনি আরও বলেন, ‘দলবদলের বাজারে আমাদের কার্যক্রম এবং প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর দিকে তাকালেই আমাদের মানসিকতা বুঝতে পারবেন। আমরা হাত গুটিয়ে বসে নেই। আমরা যে লক্ষ্য অর্জন করতে চাই, সে বিষয়ে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী।’
দলবদলের বাজারে আর্সেনালের এই সক্রিয় অবস্থানের কারণে ভিনিসিয়ুস ও আলভারেজকে ঘিরে গুঞ্জন আরও জোরালো হলেও, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au