বাংলাদেশ

পর্যটকের মৃত্যুর পর কক্সবাজারে সব প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ

মালিকের বিরুদ্ধে হত্যা মামলা

  • 7:47 pm - August 03, 2026
  • পঠিত হয়েছে:১১৮ বার
কক্সবাজারে বন্ধ প্যারাসেইলিং।

মেলবোর্ন, ৩ আগস্ট: কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটক সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসন কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন এলাকায় পরিচালিত সব প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। অবৈধভাবে পরিচালিত প্যারাসেইলিং প্রতিষ্ঠানের সরঞ্জাম জব্দ এবং স্থাপনা উচ্ছেদও করা হয়েছে।

রোববার (২ আগস্ট) নিহত সৌভিক রায়ের বোন মেধা মৃত্তিকা রায় বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিং প্রতিষ্ঠানের মালিক মো. ফরিদকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার (১ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারের দরিয়ানগর সমুদ্রসৈকতে বেড়াতে যান সৌভিক রায়। সেখানে ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিংয়ের পক্ষ থেকে তাকে প্যারাসেইলিং রাইডে অংশ নিতে উৎসাহিত করা হয়। অভিযোগে বলা হয়, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করেই তাকে আকাশে উড়ানো হয়।

এজাহার অনুযায়ী, প্যারাসেইলিং চলাকালে মাঝ আকাশে হঠাৎ রশি ছিঁড়ে গেলে সৌভিক রায় সাগরে পড়ে যান। ঘটনাস্থলে পর্যাপ্ত উদ্ধারকর্মী কিংবা লাইফগার্ড না থাকায় তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার ভিডিও ফুটেজে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের অবহেলার বিষয়টি স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

ঘটনার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিং প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি সমুদ্রসৈকতে প্রতিষ্ঠানটির নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্যারাসেইলিং কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়নি। দুর্ঘটনার পর মেরিন ড্রাইভসংলগ্ন এলাকায় পরিচালিত সব প্যারাসেইলিং কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, রোববার বাংলাদেশ পর্যটন ভবনে অনুষ্ঠিত এক সভায় কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পর্যটনমন্ত্রী আরও নির্দেশনা দেন, ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। নিরাপত্তা মান নিশ্চিত না করে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ পর্যটন কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি কক্সবাজারসহ দেশের সব পর্যটনকেন্দ্রে নিরাপদ পর্যটন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au