বাংলাদেশ

জুলাইয়ে রাজনৈতিক ও মব সহিংসতায় নিহত ২৩,নারী-শিশুসহ আহত ৪৭৩

  • 3:57 am - August 04, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
রাজনৈতিক সহিংসতা। প্রতীকী ছবি

মেলবোর্ন, ৪ আগস্ট: চলতি বছরের জুলাই মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক হয়রানি এবং শ্রমিক নির্যাতনসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক ছিল বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটির হিসাবে, মাসজুড়ে রাজনৈতিক ও মব সহিংসতায় অন্তত ২৩ জন নিহত এবং ৪৭৩ জন আহত হয়েছেন। একই সময়ে নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ২৫৮ জন এবং নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ৫৫ জন সাংবাদিক।

সোমবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে এইচআরএসএস। দেশের ১৬টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ, স্থানীয় প্রতিনিধিদের তথ্য এবং সংগঠনটির নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ৪৫টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৬ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। জুন মাসে এ সংখ্যা ছিল ৫৮টি ঘটনায় ৯ জন নিহত ও ৩৪৬ জন আহত। অর্থাৎ রাজনৈতিক সহিংসতায় হতাহতের সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক।

রাজনৈতিক সহিংসতার মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৪টি ঘটনায় ২ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। এছাড়া বিএনপি-জামায়াত সংঘর্ষের ৬টি ঘটনায় ৪৪ জন, বিএনপি-আওয়ামী লীগের ৩টি ঘটনায় ১৩ জন, বিএনপি-এনসিপির ৫টি ঘটনায় ৩৮ জন এবং অন্যান্য দলের সঙ্গে বিএনপির ১৪টি সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। বিভিন্ন দলের মধ্যে পৃথক ৩টি সংঘর্ষে আরও ৩ জন নিহত ও ৫ জন আহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দুষ্কৃতকারীদের হামলার অন্তত ৭টি ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আওয়ামী লীগের একজন এবং বিএনপির চারজন রয়েছেন। এ সময় অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

আধিপত্য বিস্তার, দখলদারি, রাজনৈতিক বিরোধ ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ৯টি ঘটনায় অন্তত ৪০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রাজনৈতিক মামলার তথ্য তুলে ধরে এইচআরএসএস জানায়, জুলাই মাসে বিভিন্ন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৪১টি মামলা হয়েছে। এসব মামলায় ৮৮৭ জনের নাম উল্লেখ করে এবং প্রায় ৫ হাজার ১৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রাজনৈতিক ও অন্যান্য মামলাসহ মোট ১৯৩টি ঘটনায় অন্তত ৯ হাজার ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের অন্তত ৩১৮ জন, বিএনপির ২৮ জন, এনসিপির ৭ জন এবং জামায়াতে ইসলামীর একজন নেতাকর্মী রয়েছেন। পাশাপাশি যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৮ হাজার ৭৯৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মব সহিংসতার চিত্রও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সংগঠনটি। চুরি, ডাকাতি, ছিনতাই, আধিপত্য বিস্তার এবং ধর্মীয় অবমাননার অভিযোগসহ বিভিন্ন কারণে ৪৯টি গণপিটুনি ও মব সহিংসতার ঘটনায় ১৭ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে জুলাই মাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুলিশ হেফাজতে ২ জন এবং ডিবি হেফাজতে একজন মারা যান। এছাড়া দেশের বিভিন্ন কারাগারে ১০ জন বন্দির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২ জন কয়েদি এবং ৮ জন হাজতি ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, এ মাসে ৩৬টি ঘটনায় ৫৫ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তাদের মধ্যে ২১ জন আহত, ৯ জন লাঞ্ছিত এবং ৮ জন হুমকির মুখে পড়েন। এছাড়া ৩ জন সাংবাদিককে আটক করা হয় এবং ৮টি মামলায় ১৪ জন সাংবাদিককে আসামি করা হয়েছে।

সভা-সমাবেশে বাধা দেওয়ার ৯টি ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। একই সময়ে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ৮টি ঘটনায় ৮ জনকে আটক এবং ৮টি মামলা করা হয়েছে, যেখানে অন্তত ২৫ জনকে অভিযুক্ত করা হয়। এছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর আওতায় পৃথক তিনটি মামলায় ১৭ জনকে অভিযুক্ত এবং ৩ জনকে আটক করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতনের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ২৫৮ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৯৫ জন ধর্ষণের শিকার, যার ৬১ জনই ১৮ বছরের কম বয়সী। এছাড়া ১১ জন গণধর্ষণের শিকার এবং ৭৮ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন, যাদের মধ্যে ৪০ জন শিশু। পারিবারিক সহিংসতায় ৪৫ জন নিহত, ১০ জন আহত এবং ২৩ জন নারী আত্মহত্যা করেছেন।

একই সময়ে ১৮০ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৩৪ জন নিহত এবং ১৪৬ জন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে।শ্রমিক খাতে ৭৯টি নির্যাতনের ঘটনায় ২৩ জন নিহত ও ৭২ জন আহত হয়েছেন। এছাড়া কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা এবং সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় আরও ৫৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন প্রসঙ্গে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, জুলাইজুড়ে রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, শ্রমিক নির্যাতন এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনা উদ্বেগজনক মাত্রায় অব্যাহত ছিল। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তার ও হয়রানির প্রবণতা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে দেশের মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

এই শাখার আরও খবর

বেরোবিতে কেন সংঘর্ষে জড়িয়ে পড়ল ছাত্রদল-শিবির

মেলবোর্ন, ৪ আগস্ট : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রশিবিরের আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের…

ঢাকায় মাদ্রাসার বাথরুমে মিলল শিক্ষার্থীর লাশ

মেলবোর্ন, ৪ আগস্ট: ঢাকার কদমতলীর শনিরআখড়া এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে নাঈম ইসলাম শেখ (১২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেল…

শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ

মেলবোর্ন, ৪ আগস্ট: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারত সরকারের…

অবসরের পরও লাভবান রাহানে, বিসিসিআইয়ের সর্বোচ্চ পেনশন পাচ্ছেন সাবেক অধিনায়ক

মেলবোর্ন, ৪ আগস্ট : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না অজিঙ্কা রাহানের। বোর্ডের পেনশন নীতিমালার আওতায়…

জি-স্কপের নতুন যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়া ও আসাদুজ্জামান রিপন

মেলবোর্ন, ৪ আগস্ট: দেশের তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)-এর নতুন যুগ্ম…

দুই বছর পর আকাশে পূর্ণ সূর্যগ্রহণ, ১২ আগস্ট দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য

মেলবোর্ন, ৪ আগস্ট : দুই বছরের বেশি সময় পর আবারও আকাশে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য। আগামী ১২ আগস্ট ঘটতে যাচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ। এ সময়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au