খেলা

বাংলাদেশ আমার ঘর

বাংলাদেশকে নিজের ‘ঘর’ বললেন রবার্তো কার্লোস

  • 12:07 am - August 05, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার
বাংলাদেশকে নিজের ‘ঘর’ বললেন রবার্তো কার্লোস। ছবি ঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ আগস্ট: বিশ্ব ফুটবলের অন্যতম সেরা লেফটব্যাক এবং ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস বাংলাদেশকে নিজের ‘ঘর’ বলে উল্লেখ করেছেন। নেইমারের বাংলাদেশি বন্ধু রবিন মিয়ার প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিও বার্তায় প্রথমে পর্তুগিজ ভাষায় কথা বলার পর ইংরেজিতে হাসিমুখে কার্লোস বলেন, ‘বাংলাদেশ ইজ মাই হাউস, ব্রাজিল-স্পেন-বাংলাদেশ।’ তার এই বক্তব্যে ফুটবল প্রেমী বাংলাদেশিদের প্রতি বিশেষ ভালোবাসার প্রকাশ পেয়েছে বলে মনে করছেন ভক্তরা।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় দাপটের সঙ্গে খেলেছেন রবার্তো কার্লোস। বাঁ পায়ের শক্তিশালী শট, গতি ও আক্রমণাত্মক ফুটবলের জন্য তিনি বিশ্বজুড়ে সমাদৃত। ব্রাজিল ও স্পেনের পর বাংলাদেশের নাম উল্লেখ করে তিনি দেশটির প্রতি নিজের আবেগের কথাও তুলে ধরেন।

বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের জনপ্রিয়তা দীর্ঘদিনের। বিশেষ করে বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন স্থানে ব্রাজিলের পতাকা, সমর্থকদের উচ্ছ্বাস এবং উৎসবমুখর পরিবেশ আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয়। ২০২২ কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশি সমর্থকদের উন্মাদনা বিশ্বব্যাপী আলোচিত হয়েছিল। এর আগে উত্তর আমেরিকা বিশ্বকাপ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গুইমারেসও বাংলাদেশে ব্রাজিলের বিপুল সমর্থনের কথা উল্লেখ করেছিলেন।

তিনি জানান, ব্রাজিল দলের খেলোয়াড়রা ড্রেসিংরুমে বসে বাংলাদেশি সমর্থকদের উদ্‌যাপনের ভিডিও একে অপরের সঙ্গে ভাগাভাগি করে দেখেন।

রবার্তো কার্লোসের সাম্প্রতিক এই মন্তব্য আবারও প্রমাণ করল, বাংলাদেশি ফুটবল প্রেমীদের ভালোবাসা শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়; তা পৌঁছে গেছে বিশ্ব ফুটবলের কিংবদন্তিদের কাছেও।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে অনুপস্থিতি, এরপর বাংলাদেশ-ভারত সম্পর্ক কোন পথে?

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতি নতুন করে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। ভারতীয় সরকারের দাবি, তারেক রহমানকে দুটি আমন্ত্রণ…

ওপেনএআই-অ্যানথ্রপিককে ছাড়িয়ে যাওয়ার দাবি, সময়সীমা দিলেন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্কের দাবি, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে…

হুথি হামলা ঘিরে সৌদি আরবে বৈঠকে বসছেন তুরস্ক-পাকিস্তানের সেনাপ্রধান

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় নিয়ে জরুরি বৈঠকে বসছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানেরা। শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে…

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ক্ষতিপূরণের অর্থ পেলেন ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগকারী ই জিন ক্যারল

দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে ক্ষতিপূরণের অর্থ হাতে পেয়েছেন মার্কিন সাংবাদিক ও লেখক ই জিন ক্যারল। যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

পাটওয়ারীর বক্তব্য নিয়ে প্রশ্ন, জিজ্ঞাসাবাদ করা উচিত,বলল পুলিশ

ঢাকার বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।…

অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালেও র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে ব্রাজিল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমেই হোঁচট খেল ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচটি জিততে না পারায় ফিফা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au