শিক্ষা

৩০ বিশ্ববিদ্যালয়ে হবে ল্যাংগুয়েজ সেন্টার

তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার, ৩০ বিশ্ববিদ্যালয়ে হবে ল্যাংগুয়েজ সেন্টার

ভাষা শিক্ষা

  • 1:55 am - August 05, 2026
  • পঠিত হয়েছে:১৬৫ বার
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার, ৩০ বিশ্ববিদ্যালয়ে হবে ল্যাংগুয়েজ সেন্টার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ আগস্ট:  দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে তৃতীয় ভাষা শিক্ষার ক্ষেত্রে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাংগুয়েজ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৪ আগস্ট) ইউজিসি কার্যালয়ে ঢাকাস্থ চীনা দূতাবাস এবং চীনের জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির ছয় সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাংগুয়েজ সেন্টার রয়েছে। পর্যায়ক্রমে আরও ২০টি বিশ্ববিদ্যালয়ে নতুন কেন্দ্র স্থাপন করা হবে। এর ফলে বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষা শেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি এবং উন্নয়ন সহযোগিতা দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এ বাস্তবতায় ভাষাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে ভাষা যেন কোনো বাধা না হয়, সে লক্ষ্যেই চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দেশে চীনা ভাষা শিক্ষার জন্য পর্যাপ্ত দক্ষ শিক্ষক ও প্রশিক্ষকের অভাব রয়েছে। এ ক্ষেত্রে চীনের সহযোগিতায় বাংলাদেশি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি প্রশিক্ষকদের চীনে পাঠিয়ে দক্ষতা বাড়ানোর সুযোগও সৃষ্টি করা সম্ভব।

ইউজিসি চেয়ারম্যান বলেন, একই সঙ্গে চীনের বিশ্ববিদ্যালয় গুলোতে বাংলা ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হলে দুই দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার হবে।

বৈঠকে বাংলাদেশে চীনা দূতাবাসের কালচার কাউন্সেলর লি শাওফেং, কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়ার দাওজিং, নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক মা শিয়াওইয়ারন, জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বিভাগের পরিচালক শেন গুইহুয়ার, স্কুল অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডেপুটি ডিন টং ঝিনেং এবং সহযোগী অধ্যাপক ঝৌ শিয়ারওটিং উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

আসন্ন বড় খাদ্য সংকটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। যুদ্ধ, জ্বালানি ও সার সরবরাহে চাপ,…

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

হবিগঞ্জের চুনারুঘাট থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের…

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ছেলে হত্যার ৫০ দিনের মাথায় তার বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে মাগরিবের…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

অস্ট্রেলিয়ার বাড়ি নিয়ে দ্বন্দ্ব, ভাঙল ফারুকী-তিশার সংসার?

শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসারে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা একটি বাড়ি বিক্রি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ও তারেকের ভারত সফর কি একই সূত্রে গাঁথা?

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি এবং বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নতুন করে জটিল হয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au