বাংলাদেশ

এক দিনে হাসপাতালে ভর্তি ৫৩০ জন

এক দিনে হাসপাতালে ভর্তি ৫৩০ ডেঙ্গু রোগী, আক্রান্ত ছাড়াল ১৭ হাজার

  • 4:56 am - August 05, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার
এক দিনে হাসপাতালে ভর্তি ৫৩০ ডেঙ্গু রোগী, আক্রান্ত ছাড়াল ১৭ হাজার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ আগস্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে রোগটিতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ হাজার ২১৪ জনে পৌঁছেছে। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৯ জন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৩২১ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১২১ জন, ঢাকা বিভাগে ৯৩ জন, বরিশাল বিভাগে ৮৩ জন, খুলনা বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগস্ট ও সেপ্টেম্বর জুড়ে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এমনকি অক্টোবর পর্যন্ত সংক্রমণের উচ্চহার অব্যাহত থাকার ঝুঁকিও রয়েছে। তাদের মতে, বর্ষা মৌসুমে মশার বিস্তার বাড়ায় রোগীর সংখ্যাও দ্রুত বৃদ্ধি পেতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের মোট আক্রান্তের প্রায় ৭৬ শতাংশই ঢাকার বাইরের বিভিন্ন জেলার। সবচেয়ে বেশি ২৪ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। এছাড়া বরিশাল বিভাগে ২১ দশমিক ৪৯ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১৭ দশমিক ৪৭ শতাংশ এবং খুলনা বিভাগে ১২ দশমিক ৬৪ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রাজধানীর বাইরে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া উদ্বেগজনক। তারা মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই শাখার আরও খবর

আসন্ন বড় খাদ্য সংকটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। যুদ্ধ, জ্বালানি ও সার সরবরাহে চাপ,…

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

হবিগঞ্জের চুনারুঘাট থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের…

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ছেলে হত্যার ৫০ দিনের মাথায় তার বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে মাগরিবের…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

অস্ট্রেলিয়ার বাড়ি নিয়ে দ্বন্দ্ব, ভাঙল ফারুকী-তিশার সংসার?

শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসারে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা একটি বাড়ি বিক্রি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ও তারেকের ভারত সফর কি একই সূত্রে গাঁথা?

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি এবং বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নতুন করে জটিল হয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au