বাংলাদেশ

রপ্তানি বাড়াতে বাংলাদেশ কি মার্কিন পণ্যে শুল্ক কমাবে? যে ইঙ্গিত দিলেন প্রেস সচিব

  • 3:15 am - April 06, 2025
  • পঠিত হয়েছে:২৪০ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়ালেও দেশটিতে রপ্তানি কমবে না বরং বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, বাংলাদেশ এমন কিছু একটা করবে যার ফলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি আগের চেয়ে বাড়াবে।

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক কমিয়ে ট্রাম্পের কাছ থেকে শুল্ক ছাড় করাতে পারে বলেও ইঙ্গিত দেন প্রেস সচিব।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি। শুল্কারোপ নিয়ে প্রধান উপদেষ্টার ডাকা জরুরি বৈঠকে যোগ দেয়ার প্রাক্কালে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

শফিকুল আলম বলেন, ‘আমরা এমন কিছু করব যার ফলে বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে পরিমাণ রপ্তানি করে তার চেয়ে বাড়বে। আমি এটা বলে দিতে পারি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে না, বরং আরও বাড়বে।’

প্রধান উপদেষ্টার বৈঠকের মধ্যেই জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে আড়াই হাজারের মতো পণ্য আমদানি করে বাংলাদেশ। সেসব পণ্যের ওপর শুল্ক-কর কত, তা কমানো যায় কি না পর্যালোচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ ব্যাপারে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসছে বলে আভাস দেন শফিকুল আলম। বলেন, ‘আজকের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হবে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের বাজারে বাংলাদেশের রফতানি আরও বাড়বে।’o

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?

বাংলাদেশ বিমানবাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে চীন থেকে নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। আলোচনায় থাকা চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান নিয়ে ইতোমধ্যে দেশের প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au