খেলা

মাদ্রিদে দাবানলে ক্ষতিগ্রস্তদের মেসি দিলেন ১ কোটি টাকা

  • 4:03 pm - August 05, 2026
  • পঠিত হয়েছে:১৩৪ বার
মাদ্রিদে দাবানলে ক্ষতিগ্রস্তদের মেসি দিলেন ১ কোটি টাকা।

মেলবোর্ন,  ৫ আগষ্ট: স্পেনের মাদ্রিদ অঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি ৮০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা, অনুদান দিয়েছেন। এই অর্থ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, জনপদ পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত বিভিন্ন সামাজিক অবকাঠামো সংস্কারে ব্যয় করা হবে। মেসির এই উদ্যোগ ইতোমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সম্প্রতি স্পেনের সিয়েরা ওরেস্তে অঞ্চলে ভয়াবহ দাবানলে বিস্তীর্ণ এলাকা পুড়ে যায়। আগুনে বহু বাড়িঘর, বনাঞ্চল এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং স্থানীয় অবকাঠামো পুনর্নির্মাণে স্পেন সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই পরিস্থিতিতে লিওনেল মেসির আর্থিক সহায়তা পুনর্গঠন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মেসির অনুদানের খবর প্রকাশের পর মাদ্রিদ স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফুটবল মাঠে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ-এর দীর্ঘদিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, মানবিকতার প্রশ্নে সব ধরনের প্রতিদ্বন্দ্বিতা অর্থহীন হয়ে যায়।

ইসাবেল দিয়াজ আয়ুসো বলেন, “আমি লিওনেল মেসিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। মাদ্রিদের মানুষ তাঁর এই মহানুভবতা কখনো ভুলবে না। আমরা আশা করি, খুব শিগগিরই তাঁকে মাদ্রিদে স্বাগত জানানোর সুযোগ পাব।”

মেসির এই মানবিক উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ভক্তদের প্রশংসায় ভরে যায়। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা তাঁর উদারতার প্রশংসা করে নানা মন্তব্য করেন।

একজন ভক্ত লিখেছেন, “মাঠে তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, আর মাঠের বাইরে অসাধারণ একজন মানুষ। মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে মেসি বারবার প্রমাণ করেছেন, তিনি শুধু একজন কিংবদন্তি খেলোয়াড় নন, একজন মহান হৃদয়ের মানুষও।”

ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং শিশু কল্যাণসহ নানা মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন লিওনেল মেসি। মাদ্রিদের দাবানল দুর্গত মানুষের জন্য তাঁর এই অনুদান সেই মানবিক উদ্যোগেরই আরেকটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au