খেলা

উগান্ডা ও পাকিস্তানের ৫ খেলোয়াড়ের খোঁজে কর্তৃপক্ষ

কমনওয়েলথ গেমস শেষে ‘নিখোঁজ’ উগান্ডা-পাকিস্তানের ৫ খেলোয়াড়

  • 2:21 am - August 06, 2026
  • পঠিত হয়েছে:১৩৬ বার
কমনওয়েলথ গেমস শেষে ‘নিখোঁজ’ উগান্ডা-পাকিস্তানের ৫ খেলোয়াড়, তদন্তে স্কটিশ পুলিশ। ছবি ঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ আগষ্ট: কমনওয়েলথ গেমস শেষ হওয়ার পর উগান্ডা ও পাকিস্তানের পাঁচ খেলোয়াড়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে রয়েছেন উগান্ডার চারজন বক্সার এবং পাকিস্তানের একজন বক্সার। বিষয়টি নিশ্চিত করে স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, তারা কয়েকজন অ্যাথলেট নিখোঁজ থাকার প্রতিবেদন পেয়েছে এবং এ বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

মঙ্গলবার সকালে উগান্ডার ছয় সদস্যের বক্সিং দলের চারজনের দেশে ফেরার কথা ছিল। তবে নির্ধারিত সময়েও তারা বিমানবন্দরের গেটে উপস্থিত হননি। একই দিনে স্কটল্যান্ড থেকে করাচিগামী বিমানে ওঠার কথা থাকলেও পাকিস্তানের এক বক্সারও দেশে ফেরেননি।

কর্তৃপক্ষ এখনো নিখোঁজ পাঁচ খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি। তবে দেশত্যাগের আগে উগান্ডার একজন বক্সার স্থানীয় গণমাধ্যম এনবিএস স্পোর্টসকে জানিয়েছিলেন, তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইতে আগ্রহী। গত রোববার গ্লাসগোতে ১১ দিনব্যাপী ২০২৬ কমনওয়েলথ গেমসের পর্দা নামে। এবারের আসরে ৭৪টি দেশের তিন হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নেন।

কমনওয়েলথ গেমস শেষে আয়োজক দেশ থেকে কিছু অ্যাথলেটের নিখোঁজ হওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরগুলোতে একই ধরনের ঘটনা ঘটেছে। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের পর প্রায় ৫০ জন অ্যাথলেট ও কর্মকর্তার খোঁজে অভিযান চালায় কর্তৃপক্ষ। পরে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ জানায়, ওই আসরের পর ১৯০ জন অংশগ্রহণকারী রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন।

তবে গ্লাসগো গেমস শেষে ঠিক কতজন অ্যাথলেট নিখোঁজ রয়েছেন বা কতজন আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au