ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ
মেলবোর্ন, ৬ আগষ্ট: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের পর ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছেন…
মেলবোর্ন, ৬ আগষ্ট: সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সময় ও একই স্থানে একাধিক সংগঠনের কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যমতে, বৃহস্পতিবার (৬ আগস্ট) একই স্থান ও প্রায় একই সময়ে তিনটি পৃথক সংগঠন কর্মসূচি ঘোষণা করায় সংঘাতের আশঙ্কা তৈরি হয়। এ পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক জমায়েত সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় রফিক ভবনের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) অ্যাম্বুলেন্স হস্তান্তর কর্মসূচির আয়োজন করে। একই স্থানে দুপুর সাড়ে ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা দেয়।
এ ছাড়া একই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলার প্রতিবাদে আরেকটি বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেওয়া হয়। একই স্থান ও কাছাকাছি সময়ে একাধিক কর্মসূচি থাকায় সম্ভাব্য উত্তেজনা ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছে বলে প্রশাসন মনে করছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের সভা, সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ বা মিছিল করা যাবে না। এই সিদ্ধান্ত সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখার স্বার্থে এ নির্দেশনা কার্যকর থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au