বিশ্ব

১২ দিন ধরে আন্দোলনে ঝাড়খণ্ডের চাকরিপ্রার্থীরা

  • 7:47 pm - August 06, 2026
  • পঠিত হয়েছে:১১৪ বার
ভারতের ঝাড়খণ্ডে এবার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৬ আগষ্ট- ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে টানা ১২ দিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনকে সমর্থন জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্দোলনটি ইতোমধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে শত শত আন্দোলনকারী অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

ফল প্রকাশের পর থেকেই শুরু বিক্ষোভ

গত ৫ জুলাই ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই আন্দোলনের সূচনা হয়। পরীক্ষার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ফলাফল ও পুরো প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত দাবি করেন।

এরপর থেকে চাকরিপ্রার্থীরা দিনরাত অবস্থান কর্মসূচি ও অনির্দিষ্টকালের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

আন্দোলনের চাপে আলোচনায় রাজ্য সরকার

ক্রমেই আন্দোলন তীব্র হওয়ায় রাজ্য সরকার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে।

বুধবার রাঁচির মহকুমা কর্মকর্তা (এসডিও) কুমার রজত আন্দোলনস্থল পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে আলোচনার আগ্রহের কথা জানান। এ লক্ষ্যে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে।

এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকারও মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। কুমার রজত জানান, নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ইতোমধ্যে তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে।

প্রকাশ্য আলোচনার দাবি শিক্ষার্থীদের

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাঁদের দাবি, সরকারের সঙ্গে যেকোনো আলোচনা গণমাধ্যম ও ক্যামেরার উপস্থিতিতে প্রকাশ্যে হতে হবে। স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা হলেই তাঁরা আলোচনায় অংশ নেবেন।

একই সঙ্গে বিক্ষোভকারীরা পুরো ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হস্তক্ষেপ দাবি করেছেন।অন্যদিকে রাজ্য সরকারের দাবি, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার বেড়ে ২০

বুধবার পরীক্ষা পরিচালনাকারী সংস্থা টিডিপিএলের হিসাবরক্ষক রক্ষক সিংকে উত্তর প্রদেশের লখনউ থেকে গ্রেপ্তার করে সিআইডি। পরে তাঁকে রাঁচিতে আনা হয়।এ ছাড়া মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 নিয়োগসংক্রান্ত অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) কাজ করছে। তদন্তের অংশ হিসেবে ডিজিটাল রেকর্ড, আবেদনপত্রের তালিকা এবং সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করা হয়েছে।

আন্দোলনে সিজেপির সমর্থন

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বুধবার ঝাড়খণ্ডের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানান।মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সিজেপির কোর টিমের বৈঠকের আগে তিনি বলেন, সংগঠনের সদস্যরা শিক্ষার্থীদের সমর্থনে ঝাড়খণ্ডে যাবেন।

অভিজিৎ দীপকের ভাষায়, বর্তমানে মানুষ বিচার বিভাগ, রাজনীতি, গণমাধ্যম ও নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের ওপর আস্থা হারাচ্ছে। তাঁর মতে, এসব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে নাগরিকদের একটি কার্যকর ‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী’ প্রয়োজন।

তিনি আরও বলেন, সিজেপির আন্দোলন এখন শুধু শিক্ষা বা নিয়োগসংক্রান্ত ইস্যুতে সীমাবদ্ধ নেই; বরং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানে জবাবদিহি প্রতিষ্ঠার দাবিতেও দেশজুড়ে সমর্থন পাচ্ছে।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

বাঞ্ছারামপুরে আ. লীগ নেতার বাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দড়িকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপনের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত…

সন্ত্রাসবাদের সঙ্গে বন্ধুত্ব নয়, জাতিসংঘে পাকিস্তানকে জয়শঙ্করের কড়া বার্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানকে সরাসরি নাম না করে তিনি দেশটিকে ‘সন্ত্রাসবাদের ধারাবাহিক অনুশীলনকারী’ হিসেবে…

মানবিক সহায়তায় ৭১ কোটি ইউরো দিচ্ছে ইইউ

বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৭১ কোটি ইউরোর বেশি অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর বড়…

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার (২৭ সেপ্টেম্বর)…

যুদ্ধ শুরু হলে ভারত মহাসাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরসহ বিভিন্ন আন্তর্জাতিক জলপথে মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড…

এথেন্সে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দোতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au