বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

  • 8:00 pm - August 06, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণের তারিখ আগামী ২০ আগস্ট।ফাইল ছবি

মেলবোর্ন, ৬ আগষ্ট-বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি জানান, সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী পুরো নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে নির্বাচন কমিশন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তার (Returning Officer) দায়িত্ব পালন করবেন।

মনোনয়ন থেকে ভোট, যেভাবে চলবে নির্বাচনী প্রক্রিয়া

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে আগ্রহী প্রার্থীদের ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। সবশেষে ২০ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

একাধিক প্রার্থী থাকলেই হবে ভোট

রাষ্ট্রপতি নির্বাচনে যদি একজন মাত্র বৈধ প্রার্থী থাকেন, তাহলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। তবে একাধিক বৈধ প্রার্থী থাকলে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন করেন জাতীয় সংসদের সদস্যরা। সাধারণ জনগণ এ নির্বাচনে সরাসরি ভোট দেন না।

নির্বাচন কমিশন জানিয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়সূচি মেনে রাষ্ট্রপতি নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করা হবে।

এই শাখার আরও খবর

সিলেটে শিশু ফাহিমা হত্যা: চাচার মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ৬ আগষ্ট- সিলেটের আলোচিত চার বছর বয়সী শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি ও শিশুটির চাচা জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে…

১২ দিন ধরে আন্দোলনে ঝাড়খণ্ডের চাকরিপ্রার্থীরা

মেলবোর্ন, ৬ আগষ্ট- ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে টানা ১২ দিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনকে সমর্থন জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম…

তরুণদের আন্দোলনে মোদি সরকার দুর্বল হয়েছে, বললেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ৬ আগষ্ট- ভারতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা সাম্প্রতিক আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও…

সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধায় ১১ দলীয় ঐক্য

মেলবোর্ন, ৬ আগষ্ট- জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে…

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ভারতীয় সাংবাদিক তরুণ তেজপাল

মেলবোর্ন, ৬ আগষ্ট- ভারতের আলোচিত অনুসন্ধানী সাময়িকী তেহেলকা-র সাবেক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তরুণ তেজপালকে ধর্ষণ ও যৌন হয়রানির মামলায় দোষী সাব্যস্ত করেছেন বোম্বে হাইকোর্টের…

সংকেতে থামানো হয় বাস, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট

মেলবোর্ন, ৬ আগষ্ট- কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার মহাসড়কে দিনের বেলায় যাত্রীবাহী বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au