রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির
মেলবোর্ন, ৬ আগষ্ট-বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে সেদিন…
মেলবোর্ন, ৬ আগষ্ট- সিলেটের আলোচিত চার বছর বয়সী শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি ও শিশুটির চাচা জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি জয়নাল আবেদীন ও আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও বিশেষ জজ আবু ওবায়দা এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সিলেট মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. বদরুল আহমদ চৌধুরী রায় ঘোষণার পর জানান, মাত্র তিন মাসের মধ্যে মামলার বিচারকাজ শেষ করে আদালত রায় দিয়েছেন। তিনি বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। অন্যদিকে তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না থাকায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকির হোসেন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা পশ্চিমপাড়ার ধন রায়ের চক এলাকার বাসিন্দা এবং নিহত ফাহিমার চাচা।
যেভাবে ঘটে ঘটনা
মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ৬ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের চার বছর বয়সী মেয়ে ফাহিমা আক্তার নিখোঁজ হয়।
দুই দিন পর, ৮ মে ভোরে গ্রামের একটি ডোবার পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তদন্তে পুলিশ জানতে পারে, হত্যার পর জাকির হোসেন প্রথমে মরদেহটি ডোবায় ফেলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মরদেহ পানিতে তলিয়ে না যাওয়ায় তিনি সেটি ডোবার পাশেই ফেলে রেখে চলে যান। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্বীকারোক্তি ও অভিযোগপত্র
ঘটনার পাঁচ দিন পর, ১১ মে রাতে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি পুলিশের কাছে এবং পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঘটনার এক মাস পাঁচ দিনের মাথায় তদন্ত শেষ করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে জাকির হোসেনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগ আনা হয়।
অন্যদিকে তাঁর দুই ভাই জয়নাল আবেদীন ও আবুল কালামের বিরুদ্ধে মরদেহ গুমে সহযোগিতার অভিযোগ আনা হলেও বিচার চলাকালে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের খালাস দেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au