বিনোদন

নারী স্বাস্থ্যসেবার অর্থায়ন বন্ধের প্রতিবাদে নতুন বার্তা

ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো

হলিউড

  • 3:49 am - August 07, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার
ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ আগষ্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে আবারও প্রকাশ্যে অবস্থান নিয়েছেন তিনবারের গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো। নারী স্বাস্থ্যসেবা প্রদানকারী অলাভজনক সংস্থা ‘প্ল্যানড প্যারেন্টহুড’-এর সরকারি অর্থায়ন বন্ধের প্রতিবাদ জানিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি নিজের আসন্ন নারী কেন্দ্রিক সংগীত উৎসব ‘ডেইজি চেইন ফিল্ডস’-এর ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওটিতে অলিভিয়াকে অন্য নারীদের সঙ্গে দেখা যায়। ভিডিওর শুরুতে লেখা ভেসে ওঠে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থায়ন বন্ধের আইনে স্বাক্ষর করার পর থেকে ‘প্ল্যানড প্যারেন্টহুড’-এর প্রায় ৩০টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে।

এরপর অলিভিয়া ও অন্য নারীরা গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকেন। পরে দৃশ্যপট বদলে নাচের মাধ্যমে প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়। ভিডিওর শেষে লেখা আসে, ‘তবুও আমরা যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব।’

‘প্ল্যানড প্যারেন্টহুড’ যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক স্বাস্থ্য সেবা সংস্থা, যা দীর্ঘদিন ধরে জন্মনিয়ন্ত্রণ, গর্ভধারণ, যৌনরোগ, প্রজনন স্বাস্থ্য এবং গর্ভপাত সংক্রান্ত বিভিন্ন সেবা দিয়ে আসছে। ২০২৫ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’-এ স্বাক্ষর করার পর সংস্থাটির সরকারি অর্থায়ন বন্ধ হয়ে যায়।

অলিভিয়া রদ্রিগো দীর্ঘদিন ধরেই সংস্থাটির সমর্থক। প্রজনন অধিকার ও নারীস্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরায় ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে তিনি ‘ক্যাটালিস্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ লাভ করেন।

অলিভিয়ার নতুন ভিডিওর প্রশংসা করে ‘প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশন অব আমেরিকা’র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অ্যালেক্সিস ম্যাকগিল জনসন বলেন, প্রজনন অধিকার রক্ষার আন্দোলনে অলিভিয়ার সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর জনপ্রিয়তা ব্যবহার করে তিনি মানুষকে স্বাস্থ্য সেবা ও প্রজনন স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতন করছেন।

উল্লেখ্য, গত জুনেও যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা আইসিই-সংক্রান্ত বিতর্কে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছিলেন অলিভিয়া রদ্রিগো।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au