বাংলাদেশ

অস্ট্রেলিয়া যেতে আগ্রহীদের সতর্ক করল হাইকমিশন

  • 11:25 pm - August 08, 2026
  • পঠিত হয়েছে:১২৯ বার
ভুয়া মাইগ্রেশন এজেন্টদের থে‌কে অ‌স্ট্রেলিয়া গম‌নেচ্ছু‌দের সতর্ক ক‌রে দেশটিতে নিবন্ধিত একজন মাইগ্রেশন এজেন্ট অথবা আইনজীবীর সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হ‌য়ে‌ছে।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৮ আগষ্ট: অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা ভুয়া মাইগ্রেশন এজেন্টদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন। অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহীদের নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট অথবা অস্ট্রেলীয় আইনজীবীর পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে হাইকমিশন।

শনিবার (৮ আগস্ট) এক বার্তায় এ সতর্কতা জারি করে অস্ট্রেলিয়ান হাইকমিশন।

বার্তায় বলা হয়, বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ফাঁদে ফেলছে কিছু ভুয়া মাইগ্রেশন এজেন্ট। এ ধরনের প্রতারণা এড়াতে ভিসাসংক্রান্ত পরামর্শ নেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হাইকমিশন জানায়, ভিসা বিষয়ে সঠিক ও নির্ভরযোগ্য পরামর্শ পাওয়ার একটি উপায় হলো অস্ট্রেলিয়ায় নিবন্ধিত কোনো মাইগ্রেশন এজেন্টের সেবা নেওয়া। নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টরা বাংলাদেশেও কার্যক্রম পরিচালনা করতে পারেন। এ ছাড়া অস্ট্রেলীয় আইনজীবীর কাছ থেকেও ভিসাসংক্রান্ত পরামর্শ নেওয়া যেতে পারে।

নিবন্ধিত সব অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টকে নির্দিষ্ট আচরণবিধি মেনে চলতে হয়। পাশাপাশি তাদের নির্ধারিত জ্ঞান ও পেশাগত মানদণ্ড পূরণ করতে হয়।হাইকমিশনের তথ্য অনুযায়ী, নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের দায়িত্বের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট সেবার জন্য ন্যায্য ও যুক্তিসংগত ফি নেওয়া, কী কী সেবা দেওয়া হবে এবং এর জন্য কত খরচ হবে তা লিখিতভাবে জানানো এবং ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে আবেদনকারীকে যত দ্রুত সম্ভব অবহিত করা।

একজন নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের কার্যক্রম ও সেবা সম্পর্কে বিস্তারিত জানতে অস্ট্রেলিয়ার মাইগ্রেশন এজেন্টস রেজিস্ট্রেশন অথরিটির (MARA) ভোক্তা নির্দেশিকা দেখার পরামর্শ দিয়েছে হাইকমিশন।

এনআই/এসএএস

এই শাখার আরও খবর

ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তার গলায় ছুরিকাঘাত

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় গলায় ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। চাকরিতে যোগ দেওয়ার মাত্র ১০ সপ্তাহের মাথায় রোববার সকালে এ হামলার শিকার হন…

অ্যাডিলেডে ছড়িয়ে পড়ছে হাম, হাসপাতাল ও বিনোদনকেন্দ্রসহ ২৮ স্থানে সতর্কতা

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হামের (Measles) প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় সংক্রমণের ঝুঁকিপূর্ণ স্থান বা এক্সপোজার সাইট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতাল, বিনোদনকেন্দ্র, শপিং…

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

নিয়োগপত্র ও নির্ধারিত সময়ে যোগদানের সুযোগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগপত্র না পাওয়া…

বাঞ্ছারামপুরে আ. লীগ নেতার বাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দড়িকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপনের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত…

সন্ত্রাসবাদের সঙ্গে বন্ধুত্ব নয়, জাতিসংঘে পাকিস্তানকে জয়শঙ্করের কড়া বার্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানকে সরাসরি নাম না করে তিনি দেশটিকে ‘সন্ত্রাসবাদের ধারাবাহিক অনুশীলনকারী’ হিসেবে…

মানবিক সহায়তায় ৭১ কোটি ইউরো দিচ্ছে ইইউ

বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৭১ কোটি ইউরোর বেশি অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর বড়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au